শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪৯

শিরোনাম :

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

dynamic-sidebar

গত ১১ই ফেব্রুয়ারি ২০১৯ইং তারিখে বরিশাল থেকে প্রকাশিত দৈনিক বংলাদেশ বানী পত্রিকায় “কাশিপুরে ইয়াবার হোল সেলার রুবেল মিজান’র খুঁটির জোর কোথায়” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে ।সংবাদটি সম্পুর্ণ বানোয়াট,মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত।তাই সংবাদটির তীব্র প্রতিবাদ ও নিন্দ্রা জানাচ্ছি।

সমাজের একটি কুচক্রীমহল আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার লক্ষে সংশ্লিষ্ট সংবাদ দাতাকে মিথ্যা,বানোয়াট ও ভুয়া তথ্য প্রদান করে সংবাদটি পরিবেশন করেছে। সংবাদে উল্লেখ্য করা হয়েছে,ফেন্সি নাসিমের মাদক ব্যবসার হাল ধরেছে এবার কাশিপুর শাহপরান সড়ক এলাকার কাজল ফকিরের পুত্র রুবেল ফকির । শুধু তাই নয়, বিভিন্ন অভিযোগের তীর কাশিপুর ইছাকাঠী এলাকার কথিত যুবলীগ নেতা কামরুজ্জামান লিখনের দিকে এধরনের কথা প্রকাশিত সংবাদে উল্লেক্ষ করা হয়েছে।

ঘটনা গুলো সত্য হলে আমার ওয়ার্ডস্থ কাউন্সিলর এবং রাজনৈতিক অভিভাবকগন আমার বিরুদ্বে অবশ্যই ব্যবস্থা গ্রহন করতেন ।উল্ল্যেখিত সংবাদটি আমাকে এবং আমার রাজনৈতিক বড় ভাই ২৯ নং ওয়ার্ড যুবলীগ নেতা কামরুজ্জামান লিখনের পূর্ব শত্রুতার জের ধরে আমার প্রতিপক্ষ আমাকে হেয় প্রতিপন্ন করতে সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদটি প্রকাশিত করেছে যাহা আদোও সত্য নয় । উক্ত পত্রিকায় যে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রকাশিত এসব মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

 

মো: রুবেল ফকির
২৯নং ওয়ার্ড কাশিপুর ইছাকাঠী
বরিশাল

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net