শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪৯

শিরোনাম :

কলেজ ছাত্রীকে গলাকেটে হত্যা

dynamic-sidebar

সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জে শিয়ালকোল ইউনিয়নের জগতগাঁতী গ্রামে সাথী নামে এক কলেজছাত্রীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।গতো রোববার রাতে এ ঘটনা ঘটে। নিহত সাথী জগতগাঁতী গ্রামের সাইদুর রহমান বাদলের মেয়ে ও শিয়ালকোল আব্দুল্লাহ আলমাহমুদ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী। বিকেলের দিকে মেয়ে সাথীকে রেখে পাশের ধুকুরিয়া গ্রামে আত্মীয়ের বাড়ি যান সাইদুর রহমান বাদল ও তার স্ত্রী। রাতে বাড়ি এসে দেখেন সাথী কোথাও নেই। অনেক খোঁজাখুঁজির পর বাড়ি থেকে প্রায় একশ গজ দূরের একটি বাঁশঝাড়ে তার গলাকাটা মরদেহ পাওয়া যায়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net