স্টাফ রিপোর্টার: আসন্ন উপজেলা নির্বাচনের মনোনয়ন জমা দেয়ার সময় বাবুগঞ্জে ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক ফিরোজের উপর হামলা ও মনোনয়ন জমার বাধার অভিযোগ পাওয়া গেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে।
পরে ক্ষমতাসীনরা সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও’র কার্যালয়েও তালা ঝুলিয়ে দেয়।ওয়ার্কার্সপার্টির চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক ফিরোজ বলেন, আওয়ামী লীগ মনোননীত প্রার্থী কাজী এমদাদুল হক দুলালের ক্যাডার বাহিনী যুবলীগ নেতা মিলন, ছাত্রলীগ নেতা অন্তু, কাউন্সিলর কালাম মোল্লা, জয়নাল চেয়ারম্যান, বরিশাল সদর উপজেলা ছাত্রলীগ নেতা বনি আমিন, অন্তু কাজী, সাবু কাজী, তুষার, ইকবাল আজাদ, দেলোয়ার-২ সহ কয়েকজন উপজেলা পরিষদের প্রধান ফটকে অবস্থান নিয়ে আমিসহ ভিন্ন মতের প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাঁধার সৃষ্টি করে।
এর এক পর্যায়ে আমি সহ ভিন্নমতের প্রার্থীদের মনোনয়ন জমা দানে বাধা দেয় এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও’র কার্যালয়েও তালা ঝুলিয়ে দেয়। বিক্ষোভের মুখে দায়িত্বরত পুলিশ সদস্যরা ক্ষমতাসীনদের সরিয়ে আমাদেরকে মনোনয়ন জমা দেওয়ার সুযোগ করে দেওয়ার চেষ্টা করলে পুলিশের এক সদস্যকে লাঞ্চিত করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।হট্টগোলের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদার বিকেল সোয়া ৫টার দিকে তার কার্যালয়ে গিয়ে ওয়ার্কার্স পার্টির প্রার্থী ফিরোজ আলমের মনোনয়নপত্র গ্রহণ করেন। তবে হামলার কথা অস্বীকার করছে উপজেলা আ’লীগ।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply