মঙ্গলবার দুপুরে রাজধানীর পুরান ঢাকায় সরকারি কবি নজরুল কলেজে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা স্মরণে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সাইফুর রহমান সোহাগ বলেন, যেখানেই ছাত্রশিবির পাওয়া যাবে সেখানেই ধোলাই দেয়া হবে। শিবিরের প্রশ্নে প্রয়োজনে আইন হাতে তুলে নিতে হবে।
তিনি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের সময় ছাত্রলীগ পশ্চিমা শাসকগোষ্ঠীর বিরুদ্ধে যেমন আইন হাতে তুলে নিয়েছিল। সেই শিবিরের প্রশ্নে তাই করতে হবে। ছাত্রশিবিরকে মোকাবেলায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
শাখা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাওলাদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসিবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া মামলার ভয়ে বিদেশে গেছেন এ মন্তব্য করে কামরুল বলেন, কখন কোন মামলার রায় হয়ে যায় তা নিয়ে তার মনে ভয় কাজ করছে। তিনি বহুবার মামলায় হাজিরা দেয়ার তারিখ পরিবর্তন করেছেন। এখন আর আদালত তারিখ পরিবর্তন কিংবা তার হাজির না হওয়ার আবেদন মঞ্জুর করবেন না ভেবে তিনি বিদেশে গেছেন।



Leave a Reply