, ,

শিরোনাম :
বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, বহিষ্কারের দাবি বরিশালে নিঁখোজ কিশোর উদ্ধার, হানিট্রাপ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার ভুয়া সেনা কর্মকর্তা সেজে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রতারণা বরিশাল বিভাগের উন্নয়নে রেল-সড়ক যোগাযোগের সম্প্রসারণ জরুরি বরিশালে রাইট টক বাংলাদেশের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় প্রচারণা উজিরপুরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী পলাশ কুন্ডকে লাঞ্ছিত করে বের করে দেওয়ার অভিযোগ জাতীয় যুব দিবস উপলক্ষে বরিশালে পরিচ্ছন্নতা অভিযান বরিশাল শিক্ষাবোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
‘শিবির প্রশ্নে প্রয়োজনে আইন হাতে তুলে নিতে হবে’

‘শিবির প্রশ্নে প্রয়োজনে আইন হাতে তুলে নিতে হবে’

dynamic-sidebar

শিবির প্রশ্নে নেতাকর্মীদের প্রয়োজনে আইন হাতে তুলে নিতে বলেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ।

মঙ্গলবার দুপুরে রাজধানীর পুরান ঢাকায় সরকারি কবি নজরুল কলেজে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা স্মরণে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সাইফুর রহমান সোহাগ বলেন, যেখানেই ছাত্রশিবির পাওয়া যাবে সেখানেই ধোলাই দেয়া হবে।  শিবিরের প্রশ্নে প্রয়োজনে আইন হাতে তুলে নিতে হবে।

তিনি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের সময় ছাত্রলীগ পশ্চিমা শাসকগোষ্ঠীর বিরুদ্ধে যেমন আইন হাতে তুলে নিয়েছিল।  সেই শিবিরের প্রশ্নে তাই করতে হবে।  ছাত্রশিবিরকে মোকাবেলায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

শাখা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাওলাদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসিবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া মামলার ভয়ে বিদেশে গেছেন এ মন্তব্য করে কামরুল বলেন, কখন কোন মামলার রায় হয়ে যায় তা নিয়ে তার মনে ভয় কাজ করছে।  তিনি বহুবার মামলায় হাজিরা দেয়ার তারিখ পরিবর্তন করেছেন।  এখন আর আদালত তারিখ পরিবর্তন কিংবা তার হাজির না হওয়ার আবেদন মঞ্জুর করবেন না ভেবে তিনি বিদেশে গেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net