, ,

শিরোনাম :
ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা
বরিশালে পুলিশ পরিচয়ে ছিনতাই : সাংবাদিকের হাতে ছিনতাইকারী আটক

বরিশালে পুলিশ পরিচয়ে ছিনতাই : সাংবাদিকের হাতে ছিনতাইকারী আটক

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার : বরিশাল নগরীতে পুলিশ পরিচয়ে ছিনতাইকালে দুইজনকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরবর্তীতে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (৩ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে শহরের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ মসজিদ গেট এলাকায়।

আটকরা হলেন- বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া এলাকার আলমগীর শেখের ছেলে ইমন শেখ (২৬) এবং বিসিক রোড এলাকার বাসিন্দা আলম হাওলাদারের ছেলে শাহীন হাওলাদার (২৫)।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাতে বিএম কলেজের সামনে তিনটি বাচ্চা শিশুর কাছে পুলিশ পরিচয় দিয়ে ওই দুই ব্যক্তি তাদের দেহ তল্লাশীর নামে শরীরে সার্চ করেন ।

পরবর্তীতে তাদের সাথে থাকা তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এসময় শিশুরা ডাক-চিৎকার দিলে পথযাত্রী দৈনিক দেশ জনপদ পত্রিকার সাংবাদিক এস এন পলাশ তার মটরসাইকেল দিয়ে ছিনতাইকারীদের মাহিন্দ্রা গাড়ির গতিরোধ করতে সক্ষম হয় এবং  আশেপাশের জনতার সহযোগিতায় দুই ছিনতাইকারীকে আটক করে।

 

ওই সময় মিজান নামে এক ব্যক্তি তিনি নিজেকে পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) দাবি করেন। তখন বিক্ষুব্ধ জনতা গণপিটুনি দেয়। খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি থানা পুলিশের একটি টিম গেলে দুই ছিনতাইকারীকে তাদের কাছে সোপর্দ করে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বরিশাল কোতয়ালি মডেল থানার উপ-সহকারি পরিদর্শক (এসআই) মো. ইলিয়াস বলেন, দুইজনই চিহ্নিত ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net