সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৩৭

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

বরিশাল নগরীতে আগুনে পুড়ল ৫টি বসতঘর

dynamic-sidebar

বরিশাল নগরীর কাউনিয়া ব্রাঞ্চরোড এলাকায় আগুনে পুড়েছে অন্তত ৫টি বসতঘর। এতে কমপক্ষে ৫ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। সোমবার (০৪ মার্চ) বেলা পৌনে দুইটার দিকে ওই এলাকার আব্দুর রশিদের ভাড়াটিয়া ঘরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে- আব্দুর রশিদের ভাড়াটিয়া বাসার রান্নঘরে আগুন জলতে দেখা যায়। কিছু বুঝে উঠার আগেই সেই আগুন পার্শ্ববর্তী ঘরগুলো ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। কিন্তু এর আগে ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) দেবাশিষ বিশ্বাস খবর বরিশালকে জানিয়েছেন- আগুন নিয়ন্ত্রণে নিতে তাদের দুটি ইউনিট কাজ করে। প্রায় ৩৫ মিনিট চেষ্টা চালিয়ে একপর্যায়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কিন্তু এর আগেই ঘরগুলোর আংশিক পুড়ে গেছে।

এই অগ্নিকান্ডে প্রাথমিকভাবে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি নির্ণয় করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।’’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net