, ,

শিরোনাম :
ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝালকাঠিতে ডিবির অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২ আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আখতারুজ্জামানের রিমান্ড শেষে আদালতে যে আবেদন জানালো পুলিশ ঝালকাঠিতে জমে উঠেছে আমড়ার ভাসমান হাট, বাড়ছে আবাদ ফের বাবা হলেন অলরাউন্ডার সাইফউদ্দিন দেশের আইনশৃঙ্খলার অবস্থা উদ্বেগজনক: জামায়াত আমীর ভোলায় তিন মাসের অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ বরিশালে পিকআপের গোপন চেম্বারে ৯০ কেজি গাঁজা, গ্রেপ্তার ১
বরিশালে ওবায়দুল কাদেরের রোগমুক্তি কামনায় দোয়া-মোনাজাত

বরিশালে ওবায়দুল কাদেরের রোগমুক্তি কামনায় দোয়া-মোনাজাত

dynamic-sidebar

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের রোগমুক্তি কামনায় বরিশালে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মার্চ) সন্ধ্যায় নগরীর বিবির পুকুর পাড় সোহেল চত্বরস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাতের আয়োজন করে আওয়ামী লীগ বরিশাল জেলা ও মহানগর শাখা।

দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন- বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী, সৈয়দ আনিছুর রহমান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একে এম জাহাঙ্গীর।

এছাড়া বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করীম, আমিনুল ইসলাম তোতা, জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাকসহ আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দোয়া মোনাজাত পরিচালনা করেন জামে এবায়দুল্লাহ মসজিদের খতিব মির্জা মাওলানা নূরুর রহমান বেগ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net