, ,

শিরোনাম :
সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ভিডিও ভাইরাল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝালকাঠিতে ডিবির অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২ আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আখতারুজ্জামানের রিমান্ড শেষে আদালতে যে আবেদন জানালো পুলিশ ঝালকাঠিতে জমে উঠেছে আমড়ার ভাসমান হাট, বাড়ছে আবাদ ফের বাবা হলেন অলরাউন্ডার সাইফউদ্দিন দেশের আইনশৃঙ্খলার অবস্থা উদ্বেগজনক: জামায়াত আমীর ভোলায় তিন মাসের অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ
পুনর্বাসন না করে হকার উচ্ছেদ চরম অমানবিক : পীর চরমোনাই

পুনর্বাসন না করে হকার উচ্ছেদ চরম অমানবিক : পীর চরমোনাই

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, হকারদের পুনর্বাসন ছাড়া তাদের উচ্ছেদ করা চরম অমানবিক।

এক বিবৃতিতে তিনি আরো বলেন, হকারদের উচ্ছেদের আগে পুনর্বাসন বেশি জরুরি। কেননা একটি হকারের সাথে একটি পরিবারই জড়িত নয়, বরং এর সাথে জড়িত দেশের বৃহৎ একটি অংশ। দেশে তৈরি অনেক পণ্য এবং বিদেশ থেকে আসা অনেক পণ্য যা হকাররা জাতির কাছে পৌঁছে দেয়।

দেশে অনেক ছোট ছোট গার্মেন্টস আছে, যাতে লক্ষ লক্ষ হকার জড়িত। ফুটপাত বন্ধ হলে এসবই বন্ধ হয়ে যাবে ফলে লক্ষ লক্ষ হকার বেকার হয়ে দেশের জন্য অভিশাপ হিসেবে দেখা দিবে। তাই মানবিক কারণেই তাদের পুনর্বাসন করা দরকার।
পীর সাহেব চরমোনাই বলেন, কোন হকারই ফুটপাতে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে হকারী করতে চায় না।

পরিবার পরিজনের ভরণ পোষণের জন্যই নিরুপায় হয়ে ফুটপাতে হকারী করে থাকেন। এজন্য হকারদের পুনর্বাসন না করে উচ্ছেদ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net