মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১১

বরিশালে পৃথক দুটি মাদক মামলায় ২ জনকে কারাদন্ড দিয়েছে আদালত।

বরিশালে পৃথক দুটি মাদক মামলায় ২ জনকে কারাদন্ড দিয়েছে আদালত।

dynamic-sidebar

স্টাফ রিপোর্ট।।আজ বুধবার দুপুরে দন্ডপ্রাপ্তদের উপস্থিতিতে এ রায় প্রদান করে পৃথক দুটি আদালত।

দন্ডপ্রাপ্ত পলাতক আসামীরা হলেন বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানাধীন
খানপুরা এলাকার শাহআলমের ছেলে শাকিল খান ও পটুয়াখালীর মির্জাগঞ্জের
ছৈলাবুনিয়া এলাকার মৃত আঃ খালেক সিকদারের ছেলে রাসেল সিকদার।

আদালত সূত্রে জানাগেছে, ২০১৫ সালের ২৪ ফেব্রুয়ারি মহানগর গোয়েন্দা (ডিবি)
পুলিশের একটি দল বরিশাল নগরের রুপাতলী এলাকার কুয়েত প্লাজার সামনে অভিযান
চালিয়ে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ শাকিল খানকে আটক করে।

এ ঘটনায় ওই দিনই ডিবি’র এসআই চিন্ময় মিত্র মাদক নিয়ন্ত্রন আইনে একটি
মামলা দায়ের করেন। একই বছরের ২৯ মার্চ ডিবির পরিদর্শক এসএম মাহাবুব উল
আলম আদালতে চার্জশীট দাখিল করেন।

১০ জনের সাক্ষ্যগ্রহন শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় শাকিলকে ৫ বছরের
কারাদন্ড ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৬ মাসের কারাদন্ড ঘোষনা করেন
বরিশাল জেলা ও দায়েরা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন।

অপরদিকে ২০১২ সালের ১৭ নভেম্বর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল
বরিশালের কাশিপুরস্থ ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালিয়ে ১০ বোতল
ফেন্সিডিলসহ রাসেল সিকদারকে আটক করে।

এ ঘটনায় ওই দিনই ডিবি’র এসআই শাখাওয়াত হোসেন মাদক নিয়ন্ত্রন আইনে একটি
মামলা দায়ের করেন। একই বছরের ১৪ ডিসেম্বর ডিবির এসআই ইরানুল ইসলাম আদালতে
চার্জশীট দাখিল করেন।

৭ জনের সাক্ষ্যগ্রহন শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় রাসেল সিকদারকে ৩ বছরের
কারাদন্ড ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৩ মাসের কারাদন্ড ঘোষনা করেন
বরিশালের যুগ্ম জেলা ও দায়েরা জজ দ্বিতীয় আদালতের বিচারক এস এম আশিকুর
রহমান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net