স্টাফ রিপোর্ট।।
আসন্ন বরিশাল সিটি নির্বাচন নিয়ে বরিশালে আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে ভোটের লড়াইয়ে দুই দলই খুজছে তারুন্য নির্ভর নেতৃত্বদানকারী দুজন প্রার্থী। সেক্ষেত্রে আওয়ামীলীগে তরুন প্রার্থী প্রায় চূড়ান্ত।অপরদিকে বিএনপি খুজছে তারুন্য নির্ভর তৃনমূল থেকে উঠে আসা তরুন প্রার্থী। বরিশালের বিএনপি অংগসংগঠনের তৃনমূল নেতাকর্মীরা চাইছে বরিশালের রাজপথে আন্দোলন সংগ্রামে নেতৃত্বদানকারী বরিশাল মহানগর বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক, বরিশাল মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন কে। আফরোজা খানম নাসরিন তরুনদের কাছে বেশি জনপ্রিয়।
তাছাড়া সরকার বিরোধী আন্দোলনে নাসরিনের রয়েছে সাহসী ভূমিকা যা স্বয়ং বিএনপি চেয়ারপার্সন নিজে স্বীকার করেছেন। সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে তিনি বিভিন্ন মামলা-হামলার শিকার হয়েছেন বেশ কয়েকবার কারাবরণ করেছেন ফলে বিএনপি তথা বরিশালের সাধারন জনগনের কাছে নাসরিনের রয়েছে ব্যাপক জনপ্রিয়তা।জানা গেছে ১৯৯৪ সালে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দেন নাসরিন।১৯৯৫ সালে ১৯৯৫ সালে বনমালি গাঙ্গুলী ছাত্রী নিবাসের ছাত্রদল সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে ১৯৯৬ সালে তৎকালীন আওয়ামী সরকার বিরোধী আন্দোলনে অংশ নিতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে আহত হন। ২০০৪ সালে বরিশাল মহানগর ছাত্রদলের ঘোষিত কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হন নাসরিন। ওয়ান ইলেভেনের সময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদাজিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের গ্রেফতারের প্রতিবাদে রাজপথে মিছিল ও সমাবেশে অংশ নেয়া সহ ২০০৭সালে ২০-২৩শে আগষ্ট ততৎকালীন তত্ত্বাবধায়ক সরকার বিরোধী ছাত্র আন্দোলনে রাজপথে অংশ নেন এ ছাত্র নেত্রী।বর্তমান সরকার বিরোধী আন্দোলনে নাসরিনের রয়েছে ব্যাপক ভুমিকা।
তিনি এখন পর্যন্ত প্রায় ২৮ মামলার আসামী।বিভিন্ন সময় আন্দোলন করতে গিয়ে ঢাকা ও বরিশাল মিলিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন প্রায় ৮বার।এ বিষয়গুলো অবগত আছেন খোদ বিএনপি চেয়ারপার্সন নিজেই।নাসরিন সমর্থক এক ছাত্রদল নেতার বক্তব্য তাদের দাবী বরিশালে আওয়ামীলীগের সাথে কমপেয়ার করে বিএনপিতেও তরুন নেতৃত্ব দেয়া হবে।এজন্য তারা আফরোজা খানম নাসরিনকে নিয়ে আশাবাদী।ইতিমধ্যেই তারা বিএনপির বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দের কাছে সমর্থন আদায়ের জন্য মাঠে নেমেছেন।এবং প্রত্যেকের কাছ থেকে ভালো মুল্যায়নই পাচ্ছেন।এ বিষয়ে আফরোজা খানম নাসরিনের কাছে জানতে চাইলে তিনি বলেন তৃনমুল নেতাকর্মীরা চাচ্ছে আমি প্রার্থী হই।এজন্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। দলের জন্য ত্যাগ শিকার করেছি জেল খেটেছি দল চাইলে নির্বাচন করতে প্রস্তুতও আছি।দলের প্রয়োজনে তিনি রাজপথে ছিলেন এবং থাকবেন বলেও জানান তিনি।তবে সবকিছু নির্ভর করবে বিএনপির চেয়ারপার্সন এবং দলের হাইকমান্ডের সিদ্ধান্তের উপর বলেন আফরোজা খানম নাসরিন
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply