মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:মেহেন্দিগঞ্জের সীমান্তে হিজলা ধুলখোলা ইউনিয়নের বাবুগঞ্জ লঞ্চঘাটে লঞ্চে চাঁদাবাজী করতে গিয়ে জনতার হাতে গণধোলাইর শিকার হয় ধুলখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাওলানা জসিম উদ্দিন। বাবুগঞ্জ লঞ্চঘাটের সুপাই ভাইজার জসিম ঢালী সাংবাদিকদের জানান, বুধবার পাতারহাট থেকে এম.ভি কোকো-২ লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাওয়ার পথে রাত আনুমানিক সাড়ে ৮টার সময় বাবুগঞ্জ লঞ্চঘাটে ঘাট করলে হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাওলানা জসিম উদ্দিন কোকো লঞ্চের ইন্সপেক্টর আমিরুল ইসলামের কাছে লঞ্চ ঘাট করার জন্য চাঁদা দাবী করেন। এসময় লঞ্চ কর্তৃপক্ষ চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাদের উপর চরাও হয় জসিম মাওলানা। এতে লঞ্চের যাত্রী সহ স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে জসিম মাওলানাকে মারধর করেন। এবিষয়ে লঞ্চের ইন্সপেক্টর আমিরুল ইসলাম জানান, বাবুগঞ্জ লঞ্চঘাটে লঞ্চ স্টাফদের কাছে টাকা চাওয়াকে কেন্দ্র করে জনতার সাথে জসিম মাওলানার বাক বিতন্ডা হয়েছে। এবিষয়ে জসিম মাওলানার সাথে আলাপকালে লঞ্চঘাটে কথা কাটাকাটি হয়েছে বলে তিনি প্রতিবেদককে জানান।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply