সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:১১

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
বাবুগঞ্জে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী কাজী দুলাল বিজয়ী

বাবুগঞ্জে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী কাজী দুলাল বিজয়ী

dynamic-sidebar

আব্দুল্লাহ মামুন,বাবুগঞ্জঃ বাবুগঞ্জ উপজেলায় ৫৪টি কেন্দ্রে শান্তিপূর্নভাবে ভোট গ্রহন সর্স্পন্ন হয়েছে। সকাল ৮টায় থেকে বিরতহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়েছে। ৫৪টি ভোট কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে চেয়ারম্যান পদে বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রাথী কাজী ইমদাদুল হক দুলাল ৩০৪৯৪ (ত্রিশ হাজার চারশত চুরানব্বই) ভোট পেয়ে বেসরকারী ভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী হাতুড়ী প্রতীকে ওয়ার্কার্সপার্টির প্রার্থী মোঃ মোজাম্মেল হক ফিরোজ পেয়েছেন ৬৬৯৯ (ছয় হাজার ছয়শত নিরানব্বই) ভোট।

ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মোঃ ইকবাল আহমেদ আজাদ টিউবয়েল প্রতীকে ১৮১৮৬ (আঠারো হাজার একশত ছিয়াশি) ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী মোঃ জাহাঙ্গীর হোসেন তালা প্রতীকে ৬২৩৫ (ছয়হাজার দুইশত পয়ত্রিশ) ভোট ।

উল্লেখ্য মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দিতায় ফারজানা বিনতে ওহাব বিজয়ী হয়েছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১১৫১৬২ এর মধ্যে প্রদত্ব ভোট হচ্ছে ৩৮৮৪২।

বরিশাল সদর উপজেলায় মাহাবুব মধু ও রেহেনা বিজয়ী

নিউজ ডেস্ক :: বরিশাল সদর উপজেলায় বিপুল পেয়ে নির্বাচিত হয়েছেন তৃণমূল আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাহাবুবুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি গাজী শাহ রিয়াজ পেয়েছেন মাত্র ১১শ’ ২৩ ভোট।

এই উপজেলাতে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নির্বাচিক হয়েছেন রেহেনা বেগম। তিনি পেয়েছেন ১৭ হাজার ৭১ভোট। তার নিকটতম প্রার্থী অ্যাডভোকেট হ্যাপি পেয়েছেন ৬ হাজার ভোট।

বরিশাল রিটার্নিং কর্মকর্তার অফিস সূত্র বরিশালটাইমসকে নিশ্চিত করে জানিয়েছেন, অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু ও রেহেনা বেগমকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।’

এই উপজেলাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে সাইদুর রহমান রিন্টু। ফলাফল ঘোষণার পরে এই তিন বিজয়ী প্রার্থী বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন।

এসময় তারা হাত তুলে বিজয় উল্লাস প্রকাশ করেছেন।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net