শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪৩

শিরোনাম :

dynamic-sidebar

 

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র নির্মাতা উত্তম আকাশ। ‘আমি নেতা হব’ নামের একটি সিনেমা নির্মাণ করছেন তিনি। এতে চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে চিত্রনায়িকা মিষ্টি জান্নাতকে চুক্তিবদ্ধ করেছিলেন এ নির্মাতা। তার কয়েকদিন পরেই এ সিনেমায় মিষ্টির পাশাপাশি বিদ্যা সিনহা মিমকেও নেয়া হয়। এর পরই চলচ্চিত্র অঙ্গনে গুঞ্জন ওঠে, এ সিনেমায় থাকছেন না মিষ্টি।

অবশেষ সেই গুঞ্জনই সত্যি হলো। ‘আমি নেতা হব’ সিনেমাটি থেকে সরে দাঁড়ালেন মিষ্টি। বিদ্যা সিনহা মিমের সঙ্গে প্যারালাল চরিত্রে অভিনয় করবেন না তিনি। এ জন্যই এ সিদ্ধান্ত নিয়েছেন এ অভিনেত্রী।  এমনটাই জানান মিষ্টি।

এ প্রসঙ্গে মিষ্টি জান্নাত রাইজিংবিডিকে বলেন, ‘আমি নেতা হব’ সিনেমায় শাকিব খানের বিপরীতে আমার কাজ করার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই এ সিনেমায় বিদ্যা সিনহা মিমকে নেয়া হয়েছে। এতে আমাকে প্যারালাল চরিত্রে অভিনয় করার কথা বলছেন সিনেমাটির প্রযোজক। কিন্তু আমি প্যারালাল চরিত্রে অভিনয় করব না। তাই এ সিনেমায় কাজ করব না বলে জানিয়ে দিয়েছি।

সিনেমাটির প্রযোজক সেলিম খান বলেন, মিষ্টি নিজেই ‘আমি নেতা হব’ সিনেমা থেকে সরে গেছে। আমি তাকে তো জোর করে সিনেমায় কাজ করাতে পারব না। সে মিমের সঙ্গে কাজ করবে না। তাই বাধ্য হয়ে মিষ্টির জায়গায় আমরা সুপ্তিকে নিচ্ছি।

চলতি মাসে ‘আমি নেতা হব’ সিনেমার শুটিং শুরু হয়। শাকিব, মিম, ওমর সানি, মৌসুমী শুটিংয়ে অংশ নিয়েছেন। বর্তমানে পূবাইলে সিনেমাটির দৃশ্যায়ন করা হচ্ছে। আগামী সপ্তাহ থেকে ঢাকার সাভারের একটি স্থানে সিনেমাটির দৃশ্যধারণ করা হবে বলে জানা গেছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net