, ,

শিরোনাম :
ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, বহিষ্কারের দাবি বরিশালে নিঁখোজ কিশোর উদ্ধার, হানিট্রাপ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

dynamic-sidebar

অনলাইন ডেস্ক : দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা থেকে যেন কোনো শিক্ষার্থী বঞ্চিত না হয় সে বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল মান্নান।

তিনি আসন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার শিডিউলে যাতে কোনো গরমিল না হয় সে লক্ষ্যে উপাচার্যদের পরীক্ষার সময়সূচি সমন্বয় করার আহ্বান জানান।

বৃহস্পতিবার ইউজিসি অডিটোরিয়ামে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন সমস্যা নিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে উপাচার্যগণ নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং এসব সমস্যা সমাধানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহযোগিতা কামনা করেন। উপাচার্যগণ ইউজিসির কাছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান যাতে মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতা পেশায় আকৃষ্ট হয়। এতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার উৎকর্ষ সাধিত হবে।

ইউজিসি চেয়ারম্যান বলেন, দেশের বিশ্ববিদ্যালয়সমূহের উচ্চশিক্ষার মানোন্নয়নের জন্য ইউজিসি প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে। দেশ ও জাতির কল্যাণে নতুন জ্ঞান সৃজন ও তা বিতরণের জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আরো বেশি গবেষণায় মনোনিবেশ করার জন্য আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার ও ইউজিসির বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করার জন্যও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের প্রতি আহ্বান জানান তিনি।

সভায় ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদৎবরণকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net