সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০০

শিরোনাম :
মাদক বিক্রির অভিযোগে ভোলা ছাত্রলীগের সাবেক সভাপতি আটক

মাদক বিক্রির অভিযোগে ভোলা ছাত্রলীগের সাবেক সভাপতি আটক

dynamic-sidebar

ভোলায় মাদক বিক্রির অভিযোগে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে শহরের মুসলমান পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।পুলিশ জানায়, ওই এলাকায় নির্মাণাধীন একটি ভবনে মাদকের হাত বদল হচ্ছে এমন সংবাদে অভিযানে নামে পুলিশ। ঘটনাস্থল থেকে মোস্তাক আহমেদ শাহিন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদে তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত হয় পুলিশ।

আদালতে নেয়া হলে শাহিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net