অনলাইন ডেস্ক :ফরিদপুরের ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন নবজাতকের জন্ম হয়েছে। নবজাতকদের মা লাভলি বেগম ৯ আগস্ট রাত ১২টার দিকে তিন সন্তানের জন্ম দেন। অস্ত্রোপচারটি করেন ওই হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক আফরোজা পারভীন।
লাবলী বেগম গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাজনদী গ্রামের লাবলু মোল্লার স্ত্রী। পাঁচ মাস ধরে লাবলু মোল্লা মালয়েশিয়া প্রবাসী।
নবজাতকের নানা আইউব আলী জানান, নবজাতকদের মধ্যে একটি মেয়ে ও দুটি ছেলে। তাদের নামকরণও করা হয়েছে। মেয়ের নাম রাখা হয়েছে রাবেয়া, আর দুই ছেলের নাম রাখা হয়েছে আতিক ও মুকিত।
তিনি বলেন, ‘লাবলীর গর্ভধারণের পাঁচ মাস পর আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে আমরা জানতে পারি- একসঙ্গে তার তিনটি সন্তান হবে। এর আগে লাবলীর লিজা নামে একটি মেয়ে আছে। সে এখন ষষ্ঠ শ্রেণিতে পড়ে।’
জাহেম মেমোরিয়াল শিশু হাসপাতালের চিকিৎসক আফরোজা পারভীন বলেন, ছেলে দুটির ওজন এক কেজি ৮০০ গ্রাম করে এবং মেয়েটির ওজন এক কেজি ৭০০ গ্রাম।
তিনি বলেন, নবজাতকদের মা ও তিনটি শিশুই ভালো আছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply