মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:১১

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী
বরিশালে বসন্ত উৎসবে ত্রিশ গোডাউন মাতালো ইমন খান

বরিশালে বসন্ত উৎসবে ত্রিশ গোডাউন মাতালো ইমন খান

dynamic-sidebar

বরিশাল অফিসঃ


যোগ করল আরেকটি কাল শীতের বিদায় আর ঋতুরাজ বসন্তের আগমন । বাংলা কাল গুলোর মধ্যে সর্বশেষ এই কাল বসন্ত। ফাল্গুন আর চৈত্র নিয়েই এই বসন্ত। ফাল্গুন শব্দটি এসেছে ফাল্গুনী নক্ষত্রের নাম অনুসারে আর চৈত্র শব্দটি এসেছে চিত্রা নক্ষত্রের নাম অনুসারে। শীতের খানিকটা রুক্ষতা পেরিয়ে আর্বিভাব হয় বসন্তের। আজ থেকে শুরু হবে বসন্তের যাত্রা অর্থাৎ ১লা ফাল্গুন । ১লা ফাল্গুন উপলক্ষ্যে লাইভ কনসার্ট অনুষ্ঠিত হয় বরিশাল নগরীর ত্রিশ গোডাউন প্রাঙ্গনে।বরিশালের সন্তান সংগীত পরিচালক ইমন খানের নেতৃত্বে ‘মাদককে না বলুন’ স্লোগান নিয়ে এ কনসার্ট অনুষ্ঠিত হয়। কনসার্টে গান পরিবেশন করেন হ্যাপি সাহিত্য, রুপাঞ্জেলা, আনিকা,সবুজ সহ বিভিন্ন শিল্পীরা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সকাল-সন্ধ্যা সুইটস্ এর সত্বাধিকারী বিশ্বজীৎ ঘোষ বিঘু, হলি কেয়ার ক্লিনিকের পরিচালক সুমন, এশিয়ান টেলিভিশন ও এশিয়ান রেডিওর বরিশাল ব্যূরো প্রধান ফিরোজ মোস্তফা, আজকের তালাশের সম্পাদক মারুফ হোসেন, নির্বাহী সম্পাদক এস.এম নওরোজ হিরা,পিএসটিইউ এর সহকারী রেজিষ্টার এমাদুল হক প্রিন্স, বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের সভাপতি মজিবর রহমান নাহিদ। কনসার্ট শুরু হওয়ার পরপরই কানায় কানায় ভরে যায় ত্রিশ গোডাউন এলাকা। সন্ধ্যায় শুরু হওয়া এ কনসার্ট চলে রাত ১০টা পর্যন্ত।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net