সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১৮

শিরোনাম :
দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০
এক চার্জে ৩৫ দিন চলবে ফোন

এক চার্জে ৩৫ দিন চলবে ফোন

dynamic-sidebar

অনলাইন ডেস্ক :কম দামে শক্তিশালী ব্যাটারির একটি ফোন এনেছে আইটেল। ফোনটির মডেল আইটেল পাওয়ার প্রো পি৪১। ভারতের বাজারে ফোনটি বিক্রি হচ্ছে ৫ হাজার

৯৯৯ রুপিতে। ফোনটিতে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

ফোরজি নেটওয়ার্ক সমর্থনযোগ্য এই ফোনটিতে ভয়েস চ্যাট করার সুযোগ রয়েছে। এতে ক্যাপসিটিভ নেভিগেশন বাটন ব্যবহার করা হয়েছে।

ফোনটিতে আছে ৫ ইঞ্চির ডব্লিউভিজিএ ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৪৮০x৮৫৪ পিক্সেল। অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে ১.৩ গিগাহার্জের কোয়াডকোর প্রসেসর ও ১ জিবি র‌্যাম রয়েছে। ৮ জিবি বিল্টইন মেমোরির এই ফোনটিতে অতিরিক্ত ৩২ জিবি মেমোরি কার্ড ব্যবহারের সুযোগ আছে।

ছবির জন্য ফোনটিতে ৫ মেগাপিক্সেলের অটোফোকাস ও ডুয়েল এলইডি ফ্লাশ সমৃদ্ধ রিয়ার ক্যামেরা আছে। এর সেলফি ক্যামেরা ২ মেগাপিক্সেলের।

ফোনটির ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি সম্পূর্ণ চার্জে ৯৫ ঘণ্টা গান শোনা যাবে। এছাড়াও এতে ১৮.২ ঘণ্টা ভিডিও দেখা যাবে। টক টাইম পাওয়া যাবে ৫১ ঘণ্টা। ফোনটির বড় বিশেষত্ব হচ্ছে এটি একবার চার্জে টানা ৩৫ দিন পর্যন্ত স্টান্ডবাই মোডে সচল থাকবে।

কানেকটিভিটি হিসেবে ফোনটিতে আছে ফোরজি এলটিই, ওটিজি, ব্লুটুথ, ওয়াইফাই এবং জিপিএস

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net