সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১৮

শিরোনাম :
দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০
প্রধান বিচারপতিকে শিল্পমন্ত্রী তুমি অবৈধ চিফ জাস্টিস

প্রধান বিচারপতিকে শিল্পমন্ত্রী তুমি অবৈধ চিফ জাস্টিস

dynamic-sidebar

ঝালকাঠি প্রতিনিধি: প্রধান বিচারপতির উদ্দেশে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘পার্লামেন্ট যদি অবৈধ হয়, তোমার নিয়োগও অবৈধ। কারণ এ পার্লামেন্ট রাষ্ট্রপতি নির্বাচন করেছে। সে রাষ্ট্রপতি তোমাকে নিয়োগ দিয়েছে। তোমার নিয়োগ অবৈধ, তুমি অবৈধ চিফ জাস্টিস।’

শনিবার দুপুরে ঝালকাঠিতে আন্তর্জাতিক যুব দিবসের আলোচনা সভায় শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, ‘পাকিস্তান একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে। অন্যদিকে বাংলাদেশ পৃথিবীর বুকে আলোড়ন সৃষ্টি করেছে। এটা তারা মেনে নিতে পারে না। তাই সর্বশক্তি দিয়ে তারা সব সময় চেষ্টা করছে শেখ হাসিনার প্রাণনাশ করার, বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথকে রুদ্ধ করার।’

প্রধান বিচারপতির উদ্দেশে আমির হোসেন আমু বলেন, ‘আওয়ামী লীগ ১৯৫৪ সালে তৎকালীন প্রভাবশালী মুসলিম লীগ সরকারকে পরাজিত করে ১৯৫৬ থেকে ১৯৫৮ এককভাবে ক্ষমতার অধিকারী ছিল সব ষড়যন্ত্র মোকাবিলা করে। আওয়ামী লীগের সভাপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী আওয়ামী লীগের মাত্র ১৩ জন সদস্য নিয়ে কেন্দ্রে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন। মনে রাখতে হবে এ দেশ স্বাধীন না হলেও আওয়ামী লীগ এ দেশে মাথা তুলে থাকত। আমরা পার্লামেন্টের সদস্য থাকতাম। ১৯৭০-এর নির্বাচন থেকে আমরা পার্লামেন্টের সদস্য। কিন্তু তোমার মতো ছিঁচকে উকিল এ দেশের চিফ জাস্টিস হতে পারত না। এটা স্মরণ রাখতে হবে। বঙ্গবন্ধুর অবদানের কারণেই আজ তোমার মতো ছিঁচকে উকিল এ দেশে চিফ জাস্টিসের মর্যাদা পেয়েছ।’

ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, পৌরসভার মেয়র লিয়াকত আলী তালুকদার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান প্রমুখ। পরে শিল্পমন্ত্রী যুব উন্নয়নের প্রশিক্ষণপ্রাপ্ত ৪৩ জনকে ঋণের ২৩ লাখ ৩০ হাজার টাকার চেক প্রদান করেন। এনটিভি

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net