সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১৮

শিরোনাম :
দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০
বরিশাল সিটি নির্বাচন ঘিরে ত্যাগী নেতাদের হাতছানি.জনমনে গুনজন পুরানো চাল নাকি ভাতে বলে

বরিশাল সিটি নির্বাচন ঘিরে ত্যাগী নেতাদের হাতছানি.জনমনে গুনজন পুরানো চাল নাকি ভাতে বলে

dynamic-sidebar

এম.এস.আই. লিমন:সিটি নির্বাচনের ট্রাম্পের কার্ড হবার সম্ভাবনা আদর্শবান আওয়ামীলীগ নেতাদের মধ্যে। বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদ প্রত্যাশী শাসক দলের মনোনয়ন লাভের দৌড়ে যোগ হল নতুনত্বের। বঙ্গবন্ধুর আদর্শে গড়া জাতির পিতার ডাকে সারা দিয়ে ছয় দফা আন্দোলনের তুখোর তৎকালীন ছাত্র নেতা থেকে শুরু করে স্থানীয় ত্যাগী, সংগ্রামী আ’লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতারাও মেয়র পদ প্রত্যাশী হয়ে দলীয় মনোনীত হবার চেষ্টায় নাম লেখানোর ইচ্ছে প্রকাশ করে। কেবল মাত্র বরিশাল সিটি নির্বাচনের মেয়র পদের জন্য দলীয় মনোনীত প্রার্থী চূড়ান্ত এখন পর্যন্ত করা হয়নি। সম্প্রতি কিছুদিন পূর্বে স্থানীয় এক আ’লীগ নেতার নাম প্রায় চূড়ান্ত বলে উড়ো খবর আসলেও ঘটে যাওয়া গত এক ঘটনার প্রকৃত সত্য উন্মোচন হলে ঘুরে যায় সে উড়ো চিঠির বার্তা। ঘুরে গিয়ে নতুন রূপ নেয় সিটি নির্বাচনের হাওয়া। প্রস্তাবনার নেতাকে যাচাই বাছাই শেষেও চূড়ান্ত সিদ্ধান্তে না পৌছালে ক্ষমতাসীন দলের নীতি নির্ধারকরা নতুন করে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের মনের পছন্দসই একাধিক হেভিওয়েটের ক্লিন ইমেইজ নেতারা নতুন করেই প্রস্তবনা প্রেরণ করে সিটি নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনীত প্রার্থী হয়ে নির্বাচনের মাঠে লড়াইয়ের ইচ্ছে পোষন করেছে। দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আদর্শবান ত্যাগী সংগ্রামী নেতাদের প্রাধান্য দিবে এবং ক্লিন ইমেইজের ব্যক্তিকে নৌকা প্রতিক উপহার দিয়ে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী করে নির্বাচনের মাঠের লড়াইয়ে বিজয় ছিনিয়ে আনার যোগ্যতা সম্পন্ন নেতাকে মনোনীত করার সিদ্ধান্ত নেয়া হচ্ছে। বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় এক নেতৃবৃন্দের সাথে এ বিষয়ে আলাপ করলে তিনি জানায়, সভানেত্রী বরিশাল সিটি নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী কাকে দিবে তা নিজেই যাচাই বাছাই করছে। আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ফলে শোকের দিবস শেষে যেকোন দিন চূড়ান্ত সিদ্ধান্তের দলীয় প্রতীক নৌকার সীল মোহড় সমেদ সোহার হরিণ টিকিট হাতে তুলে দিয়ে দলীয় প্রতীকের প্রচার প্রচারণার নির্দেশনা প্রদান করবে। এখন পর্যন্ত ক্ষমতাসীন দলের মনোনীত প্রাথী চূড়ান্ত না হওয়ায় বরিশাল নগরীর আলোচনা সমালোচনার অন্তনেই। কাকে দেয়া হবে শাষক দলের নৌকার মাঝি করে নির্বাচনী মাঠে লড়াইয়ে তা এখনও খোলশা করে জানানো হচ্ছেনা। তবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও দলীয় নীতিনির্ধারকদের আলোচনায় উঠে এসেছে সংগঠনের দুঃসময়ে যারা ত্যাগ স্বীকার করে মামলা হামলার স্বীকার হয়ে দলের অবস্থান তৈরীতে ভূমিকা রেখেছে তাদের মধ্যে আদর্শবান, সৎ, নির্ভিক, ক্লিন ইমেইজের ব্যক্তিকেই দেয়া হবে দলীয় মনোনয়ন। এদিকে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্খিত এক ঘটনা ক্ষমতায় ও ধামাচাপা না পরে থেকে বরিশালের রাজনৈতিক মহল পুনরুজ্জিবিত হয়ে চাঞ্চল্যকতা ফিরতে শুরু করেছে সংগঠনের হঠাৎ কোনঠাসা নেতৃবৃন্দদের অনেকের মধ্যেই। অনুসন্ধানে বরিশাল নগরবাসীর থেকে বেড়িয়ে এসেছে তারা কোন দলের কিংবা রাজনৈতিক সংগঠনের ব্যানারের নয় সৎ, নির্ভিক, ক্লিন ইমেইজের ব্যক্তিকেই মেয়র হিসেবে দেখতে চায়। নগর উন্নয়ন শান্তি প্রিয় পরিবেশ বান্ধব নগরীর জন্য আদর্শবান নির্ভিক ব্যক্তিই রয়েছে জনমনে। এদিকে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের অভিযোগ পাওয়া গেছে এমনটাই। সংগঠনের দুঃসময়ের হামলা-মামলার স্বীকার হয়ে দলকে এ অবস্থানে নিয়ে আসার পিছনে দলের অবদান রয়েছে তাদের মধ্যেই আদর্শবান ব্যক্তিকে দেয়া হবে ক্ষমতাসীন দলের সিটি নির্বাচনের মেয়র পদের টিকিট। এতে করে আদর্শবান নেতাদের তালিকায় রয়েছে নেতৃবৃন্দদের কেন্দ্রীয় আলোচনায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ডাকে সারা দিয়ে ১৯৬৭ সাল থেকে ১৯৬৯ সালের ছাত্র জীবনকেই তার আদর্শ ধারণ করে ছয় দফা আন্দোলনে নেমে পরে ছাত্র রাজনীতির শুরু করে ১৯৬৬ সালে এসএসসি পাশ করে কর্ণেল (অবঃ) জাহীদ ফারুক শামীম, এরপর বঙ্গবন্ধুর নির্দেশনায় তৎকালীন সময়ে তার ডাকে ১৯৬৯ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করে পরে ২ বছর জেল হাজত বাস করে দেশ স্বাধীনের পর ১৯৭৩ সালের ২৯ ডিসেম্বর দেশে ফিরে সেনাবাহিনীতে যোগদান করে ২০০৫ সালের অবসরে যান তিনি। বঙ্গবন্ধুর ডাকে ছয় দফা আন্দোলনের মূখ্য ভূমিকা পালন সৎ সাহস ও বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সেনাবাহিনীতে কর্মরত থাকাকালীন কুড়িয়েছে অনেক খ্যাতী। আর এসব অবদান পুরটাই জাতীর জনককে সোপর্দ করেন তিনি। তার আদর্শই তাকে আ’লীগ সংগঠনই নয় সাধারণ জনমনে বঙ্গবন্ধুর আদর্শে গড়া সৈনিক খ্যাতী পায় দলমত নির্বিশেষে। জনমনে ক্লিন ইমেইজের ব্যক্তি পরিচিতি লাভ করেন তিনি। এর ন্যায় ২০০৮ সালের জাতীয় নির্বাচনে আ’লীগের দলীয় মনোনীত প্রার্থী হয়ে বরিশাল সদর- ৫ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করলে তৎকালীন বিরোধীদল বিএনপি’র মনোনীত প্রার্থী এ্যাড. মজিবর রহমান সরোয়ারের সাথে মাত্র ৫ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। তবে আ’লীগের ইতিহাসে তিনিই প্রথম ৯৯ হাজার ৬শ ২৪ ভোট পেয়েছিলেন। শুধুমাত্র সিটি কর্পোরেশনের আওতাধীন ভোটারদের মধ্যে মাত্র ৩শ ২৪ ভোটের ব্যবধানে হারেন তিনি। তৎকালীন সময়ে যদিও একটি দলীয় ব্যক্তিস্বার্থনিষ্ঠ চক্র গোপন বিরোধীতার ফলেই তাকে পরাজিত হতে হয়েছিল বলে জানা গেছে। এদিকে ত্যাগী তুখোর ছাত্র নেতা থেকে শুরু করে আ’লীগ সংগঠনের বিগত দুঃসময়ের কান্ডারী ক্লিন ইমেজের অপর এক আদর্শবান নেতা হিসেবে বরিশাল মহানগর আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আফজালুল করীমের অবদান, ত্যাগ, মামলা-হামলা এবং বঞ্চিত হবার তালিকাও বেশ লম্বা। সাবেক প্রায়ত মেয়র আ’লীগ সভাপতি শওকত হোসেন হিরণের সাথে ঐক্যবদ্ধ ভাবে বরিশাল আ’লীগের সাংগঠনিক কার্যক্রমের বর্তমান অবস্থানের পেছনে রয়েছে সম্পূর্ণই তাদের অবদান। কর্মী বান্ধব হয়ে প্রায়ত হিরন আফজাল সহ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা অনেক ত্যাগ স্বীকার করেই বাংলাদেশ আ’লীগ বরিশাল মহানগর শাখার অঙ্গ সংগঠন গুলোর সাংগঠনিক কার্যক্রম চাঙ্গা করার অবদানে তার নামও উঠে আসায় রয়েছে কেন্দ্রে। শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ এর পুত্র খোকন সেরনিয়াবাদের নামও রয়েছে তালিকায়। এদিকে দলমত নির্বিশেষে সাবেক মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সমাজসেবক কর্মী বান্ধব অপর এক বঙ্গবন্ধুর আদর্শের নিবেদিত সৎ, নির্ভিক, ত্যাগী নেতা মাহমুদুল হক খান মামুনের নামও কেন্দ্রীয় নেতৃবৃন্দদের আলোচনায় রয়েছে। অপর দিকে জানা গেছে, সাবেক প্রায়ত মেয়র শওকত হোসেন হিরণের আদর্শে গড়া বরিশাল ছাত্রলীগের কিংবদন্তিনেতা বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি মো. জসিম উদ্দিনও সিটি নির্বাচনে মেয়র পদে অংশগ্রহণ করবেন হিরনের আদর্শ টিকিয়ে রাখতে। বরিশালের রূপকার সাবেক জননন্দিত সফল প্রায়ত মেয়র হিরনের আদর্শবান মেধাবী তুখোর ছাত্রনেতা তরুন প্রজন্মের মহানায়ক খ্যাত বরিশাল ব্রজমোহন কলেজের বাকসু’র ভিপি মো. মঈন তুষারকে বরিশাল মহানগর কলেজ, ওয়ার্ড পর্যায়ের তরুন প্রজন্ম এবং বরিশাল সচেতন নগরবাসী হিরনের উন্নয়নের ধারা অব্যহত রাখতে সিটি নির্বাচনে মেয়র পদে তার নামও একাধিকবার উপস্থাপন করা হয়েছে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের কাছে। এছাড়াও বরিশাল মহানগর আ’লীগের বিগত দিনের ত্যাগী সংগ্রামী সিনিয়র আওয়ামীলীগ নেতৃবৃন্দরা হিরণের ছাপ মঈন তুষারের কর্মকান্ডে ফুটে ওঠায় তাড়াও কেন্দ্রে তার নাম প্রস্তাব করেন। তাকে মেয়র পদে নির্বাচন করতে নতুন প্রজন্ম ও হিরনের আদর্শে প্রায়শই আ’লীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশীদার হবার জন্য বরিশালের রাজনৈতিক সাংগঠনিক কার্যক্রম পূর্বের ন্যায় পূনরায় গতিশীল করতে এ তরুন নেতাকে মেয়র পদে দেখতে চাচ্ছেন অধিকাংশরাই। এ বিষয়ে কেন্দ্রের আলোচনায় উঠে আসা কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম জানায়, মেয়র হবার লোভ নেই আমার। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেই জনসেবা করে যাচ্ছি। মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বরিশালে মেয়র পদে যাকে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করবে সেটাই চূড়ান্ত।তবে নগর পিতা মেয়র পদের জন্য আদর্শবান ব্যক্তিকেই দেয়া যথাযথ বলে মনে করেন তিনি। তিনি আরো বলেন, জাতীয় জনক বঙ্গবন্ধুর মতো নগর বাসীর বন্ধু হয়েই নগর সেবা দিতে পারার যোগ্য ব্যক্তিকেই মুক্তিযোদ্ধা পক্ষের শক্তিকেই দলীয় মনোনীত প্রার্থী করা উচিৎ বলে জানান। এ্যাড. আফজালুল করীম জানান, দলের দুঃসময়ে বিগত দিনে মামলা হামলার স্বীকার হয়ে সাবেক প্রায়ত মেয়র হিরনের সাথে তৃণমূল পর্যায়ের নেতাদের ঐক্যবদ্ধ করে বরিশাল আ’লীগকে শীর্ষ স্থানে পৌছায় তারা। বর্তমানে যার চিহ্নমাত্র নেই ক্ষমতাসীন দলের সংগঠনের কার্যক্রম ধীর গতিতে চলে আসায়। দলীয় মনোনীত প্রার্থী তাকে করা হলে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাবেন এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা লক্ষ্যে ত্যাগী নেতাদের ঐক্যবদ্ধ করে সংগঠনকে পূনঃরুজ্জিবিত করবেন। এদিকে ছাত্রনেতা বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম জানায়, ব্যক্তি হিরণের জনপ্রিয়তার কারণ ছিল তার আদর্শ আর কর্মীদের আপন করে কাছে টানবার যোগ্যতা। মাননীয় প্রধানমন্ত্রী তরুন সমাজের ভূমিকাকে প্রাধান্য দেয়ায় তার স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশীদার হতে প্রায়ত হিরনের আদর্শে সিটি মেয়র পদে নির্বাচন করার ইচ্ছে পোষন করেন তিনি। এদিকে তরুন থেকে শুরু করে ওয়ার্ড আ’লীগ সহ সাধারণ সচেতন নগরবাসী ইতিমধ্যেই সম্ভাব্য এসকল মেয়র প্রার্থীদের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। এ ব্যাপারে সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগ শাখার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাহিনুর রহমান মাহাদ জানায়, মাননীয় প্রধানমন্ত্রী দলীয় মনোনীত প্রার্থী যাকে করা হবে সংগঠনের স্বার্থে ছাত্রলীগ বিজয়ের লক্ষ্যে তার পক্ষেই কাজ করে যাবে। ইতিপূর্বে ওয়ার্ড, কলেজ ও মহানগর পর্যায়ের নতুন ছাত্রনেতারা নির্বাচনী প্রচারনার কাজে তাদের সাথে যোগাযোগ শুরু করে দিয়েছে। তার মতে নগর উন্নয়ন সহ মাদক মুক্ত সমাজ, নারীদের রাস্তায় নিরাপত্তা, সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার আদর্শবান ক্লিন ইমেজের সৎ ব্যক্তিকে মেয়র পদে দলীয় মনোনীত করা হলে জয়ী হবার সম্ভাবনা রয়েছে শতভাগ। সিটি নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীর বিজয়ী আগামী জাতীয় নির্বাচনে সংগঠনের জন্য সুফল বয়ে আনবে বলেও জানান তিনি।

সূত্র-বাংলাদেশ বানী

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net