সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১৮

শিরোনাম :
দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০
সেই দিনটির কথা চিন্তা করলেই বুক কেপে উঠে-শাহানারা আব্দুল্লাহ

সেই দিনটির কথা চিন্তা করলেই বুক কেপে উঠে-শাহানারা আব্দুল্লাহ

dynamic-sidebar

বরিশাল :খালেদা জিয়া যখন কোন আন্দোলন সংগ্রামে মাঠে নামেন তখন তিনি বলেন, আমার নেতাকর্মীরা কোথায়? অপরদিকে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন কোন আন্দোলন সংগ্রাম করেন তখন তিনি কোন নেতাকর্মীর কথা প্রশ্ন করেন না। কারন আওয়ামীলীগের কোন নেতাকর্মীরা বিপদে বিদেশ গিয়ে আশ্রয় নেয় না। বঙ্গবন্ধু হত্যার বিচার যাতে এই বাংলার মাটিতে না হয় এ জন্য বিএনপি বারবার ষড়যন্ত্র করে চলছে। কিন্তু এই ষড়যন্ত্র বেশি টেকে নি। কারন বাংলাদেশের মানুষ ইতিহাস জানে। গতকাল সন্ধ্যায় বরিশাল অশ্বিনী কুমার টাউন হলে ১৫ আগস্ট জাতীয় দিবস উপলক্ষে শ্রদ্ধা ও স্বরন সভায় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বাংলাদেশ সরকারের ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। উক্ত শ্রদ্ধা ও স্বরন সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহানার আব্দুল্লাহ। এসময় বিশেষ অতিথি বলেন, চোখের সামনে আমি আমার সন্তানের মির্মম মৃত্যু দেখেছি। কিন্তু কিছুই করতে পারিনি আর এখনো সেই দিনটির কথা চিন্তা করলেই বুক কেপে উঠে। আজো সেই কষ্টের কথা আমার চোখের সামনে ভেসে উঠে। বঙ্গবন্ধু শুধু একজন রাজনৈতিক নেতাই ছিলেন না। তিনি ছিলেন পুরো বাংলা মানুষের শ্রদ্ধা, ভালোবাসা ও আত্মা। আমার ভাবতে কষ্ট হয়। বিদেশের কোন মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা তো দূরের কথা আঙ্গুল জাগাতে সাহস পাইনি। সেখানে আমার দেশের মানুষ নামের অমানুষরা কিভাবে বঙ্গবন্ধুকে হত্যা করে। আর তারাই আবার আজ বড় কথা বলে। তবে আর বেশি দিন নেই, বঙ্গবন্ধু খুনিরা যেখানেই থাকুক না কেন একদিন সবাইকে আইনের আওতায় এনে বিচার করা হবে। উল্লেখ্য, শ্রদ্ধা ও স্বরন সভায় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তি বর্গ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net