এইচ আর হীরা।।বছর ঘুরে আবার এসেছে বাঙালি জাতির ইতিহাসে রক্তের আখরে লেখা শোকাবহ আগস্ট। আজ মঙ্গলবার আগস্টের প্রথম দিন। বাঙালির জীবনে আগস্ট মানেই শোকের মাস, বেদনার মাস। এবার জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ ও এর সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসংখ্য সংগঠন ম্যাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। আজ ১৫ই আগস্টের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে বরিশাল মহানগর ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্যোগে বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন সহ অন্যান্য ছাত্রলীগ নেতা কর্মীরা
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply