মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১০

বরিশালে আর্মড পুলিশ ব্যাটালিয়নের হাতে লাখ টাকার গাঁজা সহ আটক-১

বরিশালে আর্মড পুলিশ ব্যাটালিয়নের হাতে লাখ টাকার গাঁজা সহ আটক-১

dynamic-sidebar

স্টাফ রিপোর্ট : ১০ আর্মড পুলিশব্যাটালিয়ন, বরিশাল আজ ১৪ আগষ্ট সন্ধ্যায় এক অভিযানে ৫ কেজি গাজা সহ ১ জনকে আটক করেছে। আটককৃত ব্যক্তির নাম ইলিয়াছ ব্যাপারী (২৩)। সে চরকাউয়া সাতানী এলাকার বাচ্চু ব্যাপারীর পুত্র। বরিশাল সিটি মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ পরিদর্শক (নিঃ) রাজু আহাম্মদ এর নেতৃত্বে বরিশাল মহানগরীর কোতয়ালী মডেল থানাধীন সিটি মার্কেট এলাকায় বিআরটিসি কাউন্টারের সামনে হইতে (১) ইলিয়াছ ব্যাপারী (২৩), পিং- বাচ্চু ব্যাপারী, সাং+পোষ্ট -চরকাউয়া সাতানী, থানা- বন্দর, বিএমপি, বরিশাল’কে ০৫ (পাঁচ কেজি) গাঁজা সহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার অবৈধ বাজার মূল্য = ১,০০,০০০/- (একলক্ষ) টাকা। আটক ইলিয়াস বিক্রয়ের উদ্দেশ্যে নেশা জাতীয় মাদক দ্রব্য গাঁজা নিজ হেফাজতে রাখিয়া ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধিত/২০০৪) এর ১৯(১) টেবিল ৭(খ) ধারার অপরাধ করায় উক্ত আসামীকে উদ্ধারকৃত আলামতসহ কোতয়ালী মডেল থানা, বিএমপি, বরিশালে সোপর্দ করা হয়। যাহার মামলা প্রক্রিয়াধীন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net