বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫২

শিরোনাম :
কলাপাড়ায় বেসরকারি হাসপাতালে নার্সের অবহেলায় নবজাতকের পা ভাঙার অভিযোগ আ.লীগ ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে: তথ্যমন্ত্রী বিদ্যুতের খুঁটিতে উঠে ইন্টারনেট সংযোগ মেরামতের সময় দগ্ধ যুবক ফরিদপুরে ট্রাকের সংঘর্ষে পুকুরে বাস, আহত ১৫ ১৩ সিটি নির্বাচনে বিএনপি-জামায়াত-এনসিপির সম্ভাব্য প্রার্থী যারা সন্ধ্যা নদীতে ফিশিং বোটে অভিযান, বিপুল পরিমাণ হরিণের মাংস উদ্ধার বাউফলে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা পটুয়াখালীতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে আহত ২০ গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্যে হোটেলে ভাঙচুর পটুয়াখালীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র লিটু-খোকন-লুনা

বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র লিটু-খোকন-লুনা

dynamic-sidebar

বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরভবনের তৃতীয় তলায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।এতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গাজী নঈমুল হোসেন লিটু ১ নম্বর প্যানেল মেয়র এবং ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন ২ নম্বর প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন।

বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুধু সংরক্ষিত অর্থাৎ ৩ নম্বর প্যানেল মেয়র পদে ভোট হয়েছে। এ পদে ৫ জন মহিলা কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করেন। যার মধ্যে সর্বোচ্চ ২৩ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন সংরক্ষিত ৪-এর কাউন্সিলর আয়শা তৌহিদ লুনা।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসন ২-এর কাউন্সিলর ও মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কহিনুর বেগম। তিনি ভোট পেয়েছেন ৯টি।

বাকি তিনজন মিলে পেয়েছেন ৭ ভোট। এ নির্বাচনে ১০ জন সংরক্ষিত ও ৩০ জন সাধারণসহ ৪০ জন ভোটার ছিলেন। যাদের মধ্যে ৩৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

উল্লেখ্য, গত বছর ৩০ জুলাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। এর পর ২২ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথগ্রহণ করেন। ২৩ অক্টোবর দায়িত্ব গ্রহণ করেন তারা। এর প্রায় সাত মাস পর বৃহস্পতিবার প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net