, ,

শিরোনাম :
আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা বরিশালে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল সংসার টিকিয়ে রাখতে স্বামীর পা ধরে কান্নাকাটি, তালাক ঠেকাতে পারলেন না ইতি বরিশালে গুড়িয়ে দেওয়া হল তিনটি অবৈধ ইটভাটা
অতিরিক্ত আইজিপি হলেন তিন পুলিশ কর্মকর্তা হাসান মাহামুদ

অতিরিক্ত আইজিপি হলেন তিন পুলিশ কর্মকর্তা হাসান মাহামুদ

dynamic-sidebar

বাংলাদেশ পুলিশের তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তা অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হয়েছেন।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, নৌ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) শেখ মুহাম্মদ মারুফ হাসানকে অতিরিক্ত আইজিপির (চলতি) দায়িত্ব দিয়ে মিরপুর পুলিশ স্টাফ কলেজের রেক্টর করা হয়েছে।

ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে অতিরিক্ত আইজিপি (চলতি) দায়িত্ব দিয়ে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে।

আর পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপিকে (চলতি) পদোন্নতি দিয়ে পুলিশ অধিদপ্তরের হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।

গত ৬ মে কঙ্গোতে একটি সড়ক দুর্ঘটনায় নিহত হন মিরপুর পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত মহাপরিদর্শক রৌশন আরা বেগম। এতে প্রতিষ্ঠানটির রেক্টরের পদটি শূন্য হয়। ওই পদে স্থলাভিষিক্ত হলেন নৌ পুলিশের ডিআইজি শেখ মুহাম্মদ মারুফ হাসান।

শেখ মুহাম্মদ মারুফ হাসান ১৯৮৯ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার, বরিশাল রেঞ্জের ডিআইজি এবং সর্বশেষ নৌ পুলিশের ডিআইজির দায়িত্ব পালন করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net