, ,

শিরোনাম :
আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা বরিশালে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল সংসার টিকিয়ে রাখতে স্বামীর পা ধরে কান্নাকাটি, তালাক ঠেকাতে পারলেন না ইতি বরিশালে গুড়িয়ে দেওয়া হল তিনটি অবৈধ ইটভাটা
দুই দিনের মধ্যে ৫২ পণ্য বাজার থেকে সরানোর নির্দেশ

দুই দিনের মধ্যে ৫২ পণ্য বাজার থেকে সরানোর নির্দেশ

dynamic-sidebar

দুই দিনের মধ্যে ৫২ মানহীন পণ্য বাজার থেকে সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত অবমাননার অভিযোগে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ১৬ জুন আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার সকালে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এছাড়া নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। অবহেলার জবাব দুই সপ্তাহের মধ্যে আদালতকে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

এসময় প্রতিষ্ঠানটির প্রতি তীব্র ক্ষোভ জানিয়ে আদালত বলেন, হাইকোর্টকে হাইকোর্ট দেখাবেন না। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চোখের ধোঁকা দিয়েছে।

ক্ষুব্ধ হয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের চাকরি না করে বাসায় গিয়ে রান্না করারও পরামর্শ দেন আদালত।

এর আগে গত ১২ মে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরীক্ষায় প্রমাণিত বিভিন্ন প্রতিষ্ঠানের ৫২টি ভেজাল ও নিম্নমানের পণ্য বাজার থেকে দ্রুত প্রত্যাহারের নির্দেশ দেন হাইকোর্ট।

একই সঙ্গে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে এ নির্দেশ পালন করে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেন আদালত।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net