সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৫

শিরোনাম :
অপহরণ করে যুবকের বিশেষ অঙ্গ কেটে নিলো হিজড়ার দল

অপহরণ করে যুবকের বিশেষ অঙ্গ কেটে নিলো হিজড়ার দল

dynamic-sidebar

অনলাইন ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশে এক যুবককে অপহরণ করে বিশেষ অঙ্গ কেটে নিয়েছে একদল হিজড়া। এ অভিযোগে ইতিমধ্যে তিন হিজড়াকে গ্রেফতার করা হয়েছে।

সম্প্রতি উত্তর প্রদেশের শাহজাহানপুর এলাকায় একদল হিজরা ওই যুবককে অপহরণ করে চেতনানাশক ওষুধ খাওয়ানোর পর তার বিশেষ অঙ্গ কেটে নেয়। পরে তাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখে। ভারতীয় সংবাদমাধ্যম মিরর নিউজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তবে খবরে ওই যুবকের পরিচয় বা নাম প্রকাশ করা হয়নি।

স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, নির্মম ওই ঘটনার শিকার যুবকের বয়স ২২ বছর। তিনি পেশায় একজন ব্যান্ডবাদক। একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় তাকে অপহরণ করে অভিযুক্ত ব্যক্তিরা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net