মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৮

মহাসড়ক সংস্কারের দাবিতে সংবাদ সম্মেলন করে বরিশাল জেলা বাস মালিক

মহাসড়ক সংস্কারের দাবিতে সংবাদ সম্মেলন করে বরিশাল জেলা বাস মালিক

dynamic-sidebar

 

বরিশাল :বরিশাল-ঢাকা মহসড়কে প্রায় ৩৫ কিলোমিটার রাস্তা খানাখন্দ সংস্কারে জোর দাবি জানিয়েছে বরিশাল জেলা বাস মালিক গ্রুপ। এই সড়কটি সংস্কারে সময় বেধে দিয়ে আন্দোলনের হুমকি দিয়েছে সংগঠনটির নেতারা। শনিবার (১৯ আগস্ট) দুপুরে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে বাস মালিক গ্রুপের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেওয়া হয়।

সংগঠনটির সভাপতি মো. আফতাব হোসেন জানিয়েছেন, বরিশাল-ঢাকা মহাসড়কের প্রায় ৩৫ কিলোমিটার রাস্তা বেহাল দশা। বিশেষ করে জয়শ্রী থেকে ভুরঘাটা পর্যন্ত রাস্তা খানাখন্দের কারণে চলতে হচ্ছে মৃত্যুঝুঁকি নিয়ে। ঘটনাচক্রে প্রায়ই এ সড়কে বাস-ট্রাক ফেঁসে যায়। পরে রেকার দিয়ে ওঠাতে হয়। আর ছোট গাড়ি তো চলতেই পারছে না।

আসন্ন পবিত্র ঈদ উল আযহার ছুটিতে ঢাকা থেকে মানুষ এই মহাসড়ক হয়ে বরিশালে আসবে। আবার বরিশাল থেকে ঢাকায় যাবে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে সড়ক সংস্কার করার প্রয়োজন রয়েছে।

কিন্তু দোয়ারিকা, শিকারপুরের দুইট ব্রিজের এপ্রোজ সড়ক প্রায় ১০ কিলোমিটার। যা প্রায় ২০ বছর আগে করানো হয়েছিলো। সে রাস্তায় কোথাও কোনো খানাখন্দ নেই। রাস্তা একদম পরিচ্ছন্ন ও নতুন অবস্থার মতোই রয়েছে। অথচ মহাসড়কের সেই অংশে অপ্রয়োজনীয়ভাবে প্রচুর অর্থ ব্যয় করে কার্পেটিং করা হয়েছে।

ভালো অংশের কাজ না করে খারাপ অংশে মেরামত অত্যন্ত জরুরি। তাই বিষয়টি তদন্ত করা প্রয়োজন বলে মনে করেন তিনি।

সড়ক সংস্কারের দাবিতে রোববার (২০ আগস্ট) সকাল ১০টায় কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এছাড়া ২৪ আগস্ট (বৃহষ্পতিবার) বেলা ১১টায় প্রতীকী সড়ক অবরোধ, ও ২৭ আগস্ট (রোববার) বরিশালের সড়ক ভবন ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়।

তবে এতে করে সমাধান না হলে ঈদের ৭দিন পর অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানান জেলা বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন।

এসব ঘটনার বিস্তারিত জানিয়ে বরিশাল সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে।

এই সংবাদ সম্মেলনে জেলা বাস মালিক নেতারা উপস্থিত ছিলেন।”

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net