শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৪৩

শিরোনাম :
বরিশাল-ঢাকা মহাসড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বরিশাল-ঢাকা মহাসড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

dynamic-sidebar

অনলাইন ডেস্ক :: বরিশাল-ঢাকা মহাসড়কের মাদারীপুরের কালকিনি উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় কামরুল মোল্যা (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

শুক্রবার (৩১ মে) বিকেলে উপজেলার বরিশাল-ঢাকা মহাসড়কের কর্ণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরুল মোটর গ্যারেজের মিস্ত্রি। সে কালকিনির ডাসার থানার ঘুঙ্গিয়াকুল গ্রামের সেলিম মোল্যার ছেলে।

ডাসার থানার পরিদর্শক (ওসি, তদন্ত) নাসির উদ্দিন বলেন, বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের চাপায় কামরুল নামে ওই কিশোরের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net