, ,

শিরোনাম :
৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা বরিশালে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল
বরিশাল নৌ-বন্দরে যাত্রীদের ভিড়ে চাপা পড়ে লঞ্চ যাত্রীর মৃত্যু

বরিশাল নৌ-বন্দরে যাত্রীদের ভিড়ে চাপা পড়ে লঞ্চ যাত্রীর মৃত্যু

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক।। বরিশার নৌ-বন্দরে যাত্রীদের ভিড়ে আব্দুল হাই (৬৫) নামে এক লঞ্চ যাত্রী হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। রোববার (০৯ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে পারাবত-১২ লঞ্চে এই ঘটনা ঘটে।

মৃত্যু হওয়া যাত্রীর নাম আব্দুল হাই (৬৫)। তিনি কলাপাড়া উপজেলার ত্যাগাচিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

মৃত্যু হওয়া ব্যক্তির গ্রামের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলায়। বরিশাল নগরীর গোরস্থান রোডস্থ শ্বশুর বাড়ি হতে রোববার স্ত্রীকে সাথে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, রোববার ঈদের পঞ্চম দিন বরিশাল নৌ বন্দরে যাত্রীদের ভিড় বেশি ছিলো। ওই যাত্রী তার স্ত্রীকে সাথে নিয়ে চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছিলেন। ভিরের মধ্যে ধাক্কা ধাক্কি করে পারাবত-১২ লঞ্চে উঠে নিচ তলায় ডেকে অবস্থান নেন।

কিছুক্ষণ পরে লঞ্চের ভেতরেই তিনি হঠাৎ করে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম বলেন, বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ রোববার বিকাল ৫টা থেকে নদী বন্দরে উপস্থিত থেকে যাত্রীদের খোঁজ খবর নেন। তিনিই মৃত্যু হওয়া ওই যাত্রীকে নিজস্ব ব্যবস্থাপনায় এ্যাম্বুলেন্সে করে বাড়ি পাঠিয়েছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net