, ,

শিরোনাম :
আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা বরিশালে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল সংসার টিকিয়ে রাখতে স্বামীর পা ধরে কান্নাকাটি, তালাক ঠেকাতে পারলেন না ইতি বরিশালে গুড়িয়ে দেওয়া হল তিনটি অবৈধ ইটভাটা
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন প্রচারে সরকারকে দিতে হবে ১৫% ভ্যাট

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন প্রচারে সরকারকে দিতে হবে ১৫% ভ্যাট

dynamic-sidebar

অনলাইন ডেস্ক : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ফেসবুক, গুগল, ইউটিউব, ভাইবার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের সেবার ওপর করারোপ করেছে ।

আগামী ১ জুলাই থেকে বিজ্ঞাপন প্রচার করতে হলে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) কার্যকর হবে।

বুধবার এ বিষয়ে এনবিআর থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে।

পরিপত্র বলা হয়েছে, ১ জুলাই থেকে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ কার্যকর হতে যাচ্ছে। এ আইনে অনাবাসিক ব্যক্তি কর্তৃক বেতার ও টেলিভিশন মাধ্যমে সরবরাহকৃত সেবা, ইলেক্ট্রনিক সেবা সরবরাহকারীকে মূল্য সংযোজন কর ও প্রযোজ্য ক্ষেত্রে সম্পূরক শুল্ক দিতে হবে।

এতে আরও বলা হয়েছে, সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ অনুযায়ী প্রত্যেক অনাবাসিক ব্যক্তিকে মূসক এজেন্ট নিয়োগ করতে হবে।

পরিপত্রে আরো বলা হয়েছে, রাজস্ব সুরক্ষা ও রাজস্ব আদায়ের স্বার্থে অনাবাসিক ব্যক্তি কর্তৃক বাংলাদেশে প্রদত্ত বেতার ও টেলিভিশন ও ইলেক্ট্রনিক সেবা (যেমন ফেসবুক, গুগল, ইউটিউব, ভাইবার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যম ব্যবহার করে প্রদত্ত মেসেজ, বিজ্ঞাপন ও অনুরুপ যেকোনো সেবা) সরবরাহকারী সব প্রতিষ্ঠানকে মূসক এজেন্ট নিয়োগ, মূসক নিবন্ধন গ্রহণ করতে লিখিতভাবে অনুরোধ করা হলো।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net