, ,

শিরোনাম :
আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা বরিশালে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল সংসার টিকিয়ে রাখতে স্বামীর পা ধরে কান্নাকাটি, তালাক ঠেকাতে পারলেন না ইতি বরিশালে গুড়িয়ে দেওয়া হল তিনটি অবৈধ ইটভাটা

বরিশালের কাউনিয়ায় নারীর রহস্যজনক মৃত্যু

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর কাউনিয়ায় মাকসুদা (৪০) নামে এক নারীর রহস্যজনক মৃত্যুর হয়েছে।

শুক্রবার (২৮ জুন) দুপুরে ওই নারীর মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এর আগে সকালে এই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মাকসুদার। মাকসুদা কাউনিয়া থানাধীন ব্রাঞ্চরোড এলাকার বাসিন্দা মফিজের স্ত্রী। মফিজ নগরের হাসপাতাল রোডে ওষুধের ব্যবসা করেন।

বিষয়টি নিশ্চিত কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) তানজিল বলেন, মাকসুদা বৃহস্পতিবার সকালে বাসায় একা ছিলো। পরে স্বজনরা বাসায় গিয়ে তাকে মেঝেতে কিছুটা অস্বাভাবিক অবস্থায় পরে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে বরিশাল সদর (জেনারেল) ও পরে শেবাচিম হাসপাতালে ভর্তি করে।

এদিকে মাকসুদার ভাই মনির তার বোনকে হত্যার চেষ্টার অভিযোগ এনে থানায় একটি লিখিত অভিযোগও দেন। কিন্তু সকালে তার মৃত্যু হয়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মাকসুদার মৃত্যু নিয়ে নানান অভিযোগ রয়েছে স্বজনদের। তাদের দাবি তাকে হত্যার উদ্দেশ্যে মারা হয়েছে। তবে সে শারীরিকভাবেও অসুস্থ ছিলো। তবে রহস্য থাকায় মরদেহের ময়নাতদন্ত করা হবে এবং ময়নাতদন্তের প্রতিবেদনেই মৃত্যুর মূল কারণ জানা যাবে। পাশাপাশি পুরো বিষয়টি খতিয়েও দেখা হচ্ছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net