, ,

শিরোনাম :
ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী মৎস্য অভিযানে স্পিডবোট দুর্ঘটনায় নলছিটির ইউএনওসহ আহত ৯ দুর্গাপূজা ও বিচ কার্নিভাল ঘিরে কুয়াকাটায় পর্যটকের ভিড় ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে উপহাস করলেন ট্রাম্প সরকারি বরাদ্দের ২০ শতাংশ নেতার পেটে বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ-তরুণী আটক, অতঃপর… গৌরনদীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ বাবার পাশে ঘুমিয়ে থাকা দশ মাসের শিশু নিখোঁজের ঘটনায় খালু গ্রেপ্তার বাউফলে শিক্ষার্থীর রুটিতে ব্লেড পাওয়ার ঘটনায় চাঞ্চল্য বরিশালে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক
রিফাতের হত্যাকারীদের ধরিয়ে দিতে পুরস্কারের ঘোষণা ছাত্রলীগের

রিফাতের হত্যাকারীদের ধরিয়ে দিতে পুরস্কারের ঘোষণা ছাত্রলীগের

dynamic-sidebar

বরগুনা প্রতনিধি : বরগুনায় রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ।

সোমবার (১ জুলাই) দুপুর ১২টার দিকে বরগুনা প্রেস ক্লাব প্রাঙ্গণে রিফাত হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এ পুরস্কারের ঘোষণা দেন জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক।

জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক বলেন, যদি কেউ রিফাত শরীফ হত্যাকাণ্ডে জড়িত প্রধান অভিযুক্তদের ধরিয়ে দিতে পুলিশকে সহযোগিতা করেন তাহলে বরগুনা জেলা ছাত্রলীগ তার নাম-পরিচয় গোপন রেখে উপযুক্ত পুরস্কার দেবে।

প্রসঙ্গত, গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। তার স্ত্রী আয়েশা আক্তার মিন্নি হামলাকারীদের সঙ্গে লড়াই করেও তাদের দমাতে পারেননি। গুরুতর আহত রিফাতকে এদিন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রিফাত শরীফকে হত্যার ঘটনায় পরদিন বৃহস্পতিবার (২৬ জুন) ১২ জন আসামির নাম উল্লেখ করে মামলা দায়ের করেন তার বাবা মো. আ. হালিম দুলাল শরীফ। এ মামলার আসামিরা হলো ক্রম অনুযায়ী সাব্বির আহমেদ নয়ন (নয়ন বন্ড) (২৫), মো. রিফাত ফরাজী (২৩), মো. রিশান ফরাজী (২০), চন্দন (২১), মো. মুসা, মো. রাব্বি আকন (১৯), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রায়হান (১৯), মো. হাসান (১৯), রিফাত (২০), অলি (২২) ও টিকটক হৃদয় (২১)। বাকি পাঁচ থেকে ছয় জন অজ্ঞাত আসামি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net