, ,

শিরোনাম :
ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা
১৫ দিনেও চালু হয়নি পিরোজপুর-বরিশাল রুটে বাস চলাচল : যাত্রীদের ভোগান্তি

১৫ দিনেও চালু হয়নি পিরোজপুর-বরিশাল রুটে বাস চলাচল : যাত্রীদের ভোগান্তি

dynamic-sidebar

পিরোজপুর প্রতিনিধি : ঝালকাঠি বাস মালিক সমিতির খামখেয়ালির কারণে ১৫ দিন ধরে পিরোজপুর থেকে বরিশালগামী বাস চলাচল বন্ধ রয়েছে। তবে প্রশাসনসহ বিভিন্ন স্তরে ধরনা দিয়েও সমস্যার কোন সমাধান করতে পারেনি পিরোজপুর বাস-মিনিবাস মালিক সমিতি। এতে যাত্রীদের ভোগান্তিতে দিন দিন বাড়ছে।

গত ১৫ জুন বরিশালের রুপাতলী বাস টার্মিনালে এক বাস চালককে মারধোরের জের ধরে পিরোজপুর থেকে ঝালকাঠির ওপর দিয়ে বরিশালগামী সকল বাস চলাচল বন্ধ রয়েছে। ঘটনার পর ১৫দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পিরোজপুর থেকে বরিশালগামী বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ঝালকাঠি থেকে নিয়মিত বাস ছেড়ে যাচ্ছে।
দীর্ঘ দিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের পাশাপাশি মারাত্মক ভোগান্তিতে পড়েছে শতাধিক বাস শ্রমিক। দৈনিক মজুরির উপর নির্ভর করে চলা শ্রমজীবী পেশার এ মানুষগুলোর উপার্জনের একমাত্র পথ বন্ধ হয়ে যাওয়ায় তারা মানবেতর জীবন যাপন করছেন।

তবে সমস্যার সমাধানের জন্য পিরোজপুর বাস-মিনিবাস মালিক সমিতি একাধিকবার ঝালকাঠি বাস-মিনিবাস মালিক সমিতির সাথে বৈঠকে বসলেও এখন পর্যন্ত এর কোন সমাধান হয়নি বলে জানান শ্রমিক নেতা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net