শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:০৫

শিরোনাম :
বরিশালে নিখোঁজের একদিন পর ডোবা থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

বরিশালে নিখোঁজের একদিন পর ডোবা থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : আগৈলঝাড়ায় নিখোঁজের একদিন পর বাড়ির পাশের ডোবা থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম মোসলেম উদ্দিন গাইন। বুধবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, তিনি খবর পেয়ে দুপুরে বাকাল গ্রামের ঘটনাস্থলে গিয়ে ভ্যান চালক মোসলেম উদ্দিন গাইনের (৬০) লাশ বাড়ির পাশের একটি ডোবা থেকে উদ্ধার করেন। ভ্যানচালক মোসলেম ওই গ্রামের মৃত সফিজ উদ্দিন গাইনের ছেলে।

মোসলেমের অন্তঃসত্ত্বা স্ত্রী রোজিনা বেগম ও ভাতিজি রীপা বেগমের বরাত দিয়ে ওসি আরও বলেন, ‘মঙ্গলবার আছর বাদ মোসলেম তার স্ত্রীকে বলে বাড়ির পাশের ডোবায় মাছ ধরার জন্য জাল টানাতে (পাততে) যান। তার ফিরে না আসায় পরিবারের সদস্যরা ধরে নিয়েছিল যে, মোসলেম জাল পেতে সেখান থেকে ভ্যান চালাতে গেছে।’

ভ্যান চালিয়ে গভীর রাতে বাড়ি ফিরতেন মোসলেম। বুধবার সকালে মোসলেম বাড়ি না ফেরায় তার ভাতিজি রীপা তার খোঁজে বের হয়ে জাল পাতার ওই ডোবার স্থানে গিয়ে মোসলেমের লাশ দেখতে পায়।

খবর পেয়ে বুধবার দুপুরে ওসি আফজাল হোসেন, ওসি নকিব আকরাম (তদন্ত) বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে গিয়ে ময়না তদন্তের জন্য মোসলেমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মোসলেমের স্ত্রী থানায় অমমৃত্যু মামলা রুজু করেন।

বৃহস্পতিবার সকালে লাশ বরিশাল মর্গে প্রেরণ করা হবে বলে জানান ওসি আফজাল হোসেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net