স্টাফ রিপোর্টার:বরিশালের হিজলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জ্বের ধরে প্রতিপক্ষের হামলায় আহত সালাউদ্দিন বেপারী (৩৫) নামে এক ব্যক্তির মুত্যু হয়েছে।
আজ রোববার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত সালাউদ্দিন হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পত্তনিভাঙ্গা এলাকার ইউনুস আলী বেপারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানাগেছে, গত ৬ সেপ্টেম্বর বুধবার দুপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জ্বের ধরে সুলতান বেপারীর ছেলে আবু তালেবকে স্থানীয় মোবারেক আলী বেপারী, হারুন মালি ও সবুজ মালিসহ বেশ কয়েকজন মিলে মারধর করে।
আবু তালেবকে ছাড়াতে গিয়ে তার ভাই ছত্তারও মারধরের শিকার হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ওইসময় সুলতান বেপারীর ভাই ইউনুস আলী বেপারীর ছেলে সালাউদ্দিন ও তাদের স্বজন হাসেন, খাদিজা, আলআমিন, মাইনুদ্দিনসহ ৭ জন এবং অপর পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতেদর বরিশালের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতের পিতা জানান, আহতদের মধ্যে খাদিজা ও আবুতালেবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে, অপরদিকে তার ছেলে বরিশাল মেডিকেলের আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।
শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাষ্টার আবুল কালাম জানান, সকালে সালাউদ্দিনের মৃত্যু হলে তার মৃতদেহ সূরতহাল ও ময়নাতদন্তের জন্য হাসপাতালের লাশ রাখা কক্ষে প্রেরন করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার এসআই ফরিদ জানান, মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে এসে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদেন্তর জন্য প্রস্তুতি নিচ্ছেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply