, ,

শিরোনাম :
আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা বরিশালে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল সংসার টিকিয়ে রাখতে স্বামীর পা ধরে কান্নাকাটি, তালাক ঠেকাতে পারলেন না ইতি বরিশালে গুড়িয়ে দেওয়া হল তিনটি অবৈধ ইটভাটা
বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

dynamic-sidebar

শামীম আহমেদ ॥ বরিশাল বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ ও এর বিধিমালা ২০১৮ এবং জেন্ডার বৈষম্যদূরীকরন ( জেন্ডার স্টেরিয়টাপপট ) রিপোটিং বিষয় ও স্থানীয় সংবাদ কর্মীদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার নগরীর রায় রোডের কির্ত্তনখোলা গ্রুপ থিয়েটার মিলনায়তন সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বেসরকারী উন্নয়ন সংস্থা (আভাষ) বরিশাল জেলার গার্লস এ্যাডভোকেসি এ্যালায়েন্স এর সহযোগীতায় কর্মশালাটি বাস্তবায়ন করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন আভাষ প্রোগ্রাম অফিসার এস.এম সিরাজুল ইসলাম, প্রোজেক্ট অফিসার আলি আহসান,প্রোজেক্ট অফিসার নাসরিন বানু ও সিনিয়র গনমাধ্যম কর্মী গোপাল সরকার।

কর্মশালায় বাল্যবিবাহ নিরোধ আইন বাস্তবায়নের জন্য সকল সংবাদ পত্র ও গনমাধ্যম কর্মীদের সহযোগীতা কামনা করেন কর্মশালা থেকে।

এসময় তারা জানান বরিশাল সদর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ইতি মধ্যে বরিশাল সদর উপজেলার চড়বাড়িয়া,কাশীপুর ও চাদপুরা ইউনিয়নে তারা ৫ সদস্য বিশিষ্ট বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।

প্রর্যায়েক্রমে সদর উপজেলা সহ জেলার সকল ইউনিয়নের কমিটিগুলো সম্পূর্ণ করার জন্য তারা কাজ করে যাচ্ছেন বলে গনমাধ্যম কর্মীদের অবহিত করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net