বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১১

গৌরনদীতে ফলজ বৃক্ষ মেলার উদ্বোধণ

গৌরনদীতে ফলজ বৃক্ষ মেলার উদ্বোধণ

dynamic-sidebar

গৌরনদী প্রতিনিধি: “স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশী ফলের গাছ লাগাই” শ্লোগানকে সামনে রেখে জেলার গৌরনদী উপজেলায় তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা রবিবার সকাল দশটায় উদ্বোধণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে প্রধানঅতিথি হিসেবে ফিতা কেটে মেলার উদ্বোধণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী। বেলা ১১টায় উপজেলা হলরুমে কৃষি অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধণী আলোচনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলার দুইবারের শ্রেষ্ট কৃষি বান্ধব ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, উপজেলা আওয়ামীলীগ নেতা আবু সাঈদ নান্টু, উপজেলা কৃষকলীগের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান, প্রাণী সম্পদ কর্মকর্তা বিপুল নাথ, কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান, পৌর কাউন্সিলর গোলাম আহাদ মিয়া রাসেল, লিটন বেপারী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া, সরকারী গৌরনদী কলেজ ছাত্রসংসদের ভিপি সুমন মাহমুদ প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net