স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ ১৫ ঘণ্টা পার হয়ে গেলেও উদ্ধার হয়নি বরিশালের গজারিয়া নদীতে ঢাকাগামী লঞ্চ থেকে পড়ে যাওয়া হেনারা বেগম (৫০)।
রোববার (৭ জুলাই) দুপুর দেড়টার দিকে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বিডি ক্রাইমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শনিবার (৬ জুলাই) দিনগত রাত সাড়ে ১০টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী সুন্দরবন-১০ এর পেছন থেকে হেনারা নামে এক নারী কাজিরহাটের নলবুনিয়া এলাকা সংলগ্ন গজারিয়া নদীতে পড়ে যান।
খবর পেয়ে নৌ-পুলিশ, ফায়ার সার্ভিসসহ আশপাশের বেশ কয়েকটি থানার পুলিশ উদ্ধার অভিযানে নামে। কিন্তু এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ হেনারা বেগম ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া এলাকার মন্টু হাওলাদারের স্ত্রী। অপরদিকে নিখোঁজ গৃহবধুর লাশ অনুসন্ধানে যান বরিশাল কোষ্টগার্ড এর সদস্যরা।
বরিশাল কোষ্টগার্ড জোনের কন্টিজেন কমান্ডার জাহিদুল ইসলাম জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় ৫ ঘন্টা অভিযান চালাই। সর্বশেষ সকাল সাড়ে ৬ টায় আমরা অভিযান স্থগিত করে চলে আসি।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply