বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১২

আন্দোলন ছাড়া আওয়ামীলীগকে হাটানো যাবেনা-সরোয়ার

আন্দোলন ছাড়া আওয়ামীলীগকে হাটানো যাবেনা-সরোয়ার

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥ এখন আর ঘরে বসে থাকার সময় নেই। এখন সময় এসেছে রাজপথে আন্দোলন সংগ্রামের। বেগম খালেদা জিয়া যখনই আন্দোলনের ডাক দেবেন তখনি আমাদের সকলকে এক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে যোগ দিতে হবে। আন্দোলন ছাড়া আওয়ামীলীগকে হাটানো যাবেনা। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে দিয়ে এই সরকারের পতন ঘটাতে হবে।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ১০ম কারামুক্তি দিবস উপলক্ষে আজ রোববার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিএনপির দলীয় কার্যালয়ে বরিশাল মহানগরের বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহাসচীব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি একথা বলেন।

তিনি তার বক্তব্যে আরো বলেন, দেশ আজ মহা সংকটে। রোহিঙ্গাদের বিষয়ে সরকারের তৎপরতা নেই। সরকার রোহিঙ্গাদের জন্য কোন ব্যবস্থা নিচ্ছেনা। এই সরকার শুরু থেকেই ব্যর্থ। তিনি বলেন, বেগম জিয়া বিদেশ থেকে ফিরে এলেই আন্দোলনের ডাক দেবেন। আর সেই আন্দোলনে সকলকে ঐক্যবন্ধ হয়ে কাজ করতে হবে।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বরিশাল মহানগর বিএনরি সিনিয়র সহ সভাপতি মহিরুজ্জামান ফারুক, বরিশাল মহানগর বিএনপির সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) জিয়া উদ্দিন সিকদার, যুগ্ন সাধারন সিকদার মীর জাহিদুর কবীর,সহ যুগ্ন সাধারন সম্পাদক আনায়ারুল হক তারিন, দপ্তর সম্পাদক শাহেদ আকন সম্্রাট,কেন্দ্রীয় শ্রমীক দল সহ-সাধারন সম্পাদক জি এম ফারুক,মহানগর শ্রমীকদল সাধারন সম্পাদক ফয়েজ আহমেদ,জেলা শ্রমীকদল সাধারন সম্পাদক বসির আহমেদ

সাবেক মহানগর যুবদল আহবায়ক খন্দকার আবুল হোসেন লিমন,মহানগর যুবদল সাধারন সম্পাদক মাসুদ হাসান রিমন,কেন্দ্রীয় ছাত্রদল সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন প্রমুখ।

পড়ে সাবেক প্রধান মন্ত্রী বিএনপি চেয়ারপারসর্ন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net