, ,

শিরোনাম :
নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা বরিশালে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল সংসার টিকিয়ে রাখতে স্বামীর পা ধরে কান্নাকাটি, তালাক ঠেকাতে পারলেন না ইতি
বরিশালে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

বরিশালে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাবুগঞ্জে অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা, ২ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৮। সোমবার (৮ জুলাই) রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটককৃতের নাম নাজমুল করিম ওরফে সোহেল আকন (৩৫)। সে একই উপজেলার পশ্চিম ভূতেরদিয়া এলাকার আব্দুল কাইয়ুম আকনের ছেলে।

মঙ্গলবার (৯ জুলাই) র‌্যাব-৮ এর প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মো. সায়দুর রহমান বাদী হয়ে বাবুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net