, ,

শিরোনাম :
আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা বরিশালে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল সংসার টিকিয়ে রাখতে স্বামীর পা ধরে কান্নাকাটি, তালাক ঠেকাতে পারলেন না ইতি বরিশালে গুড়িয়ে দেওয়া হল তিনটি অবৈধ ইটভাটা
নয়ন বন্ডের মতো মোখলেছের লাশ দাফনেও বাধা

নয়ন বন্ডের মতো মোখলেছের লাশ দাফনেও বাধা

dynamic-sidebar

অনলাইন ডেস্ক :: কুমিল্লার দেবিদ্বারে তিনজনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যাকারী রিকশাচালক মোখলেছুর রহমানের জানাজা ও লাশ দাফনে বাধা প্রদান করে এলাকায় বিক্ষোভ করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে একটি পিকআপযোগে তিনজনের মরদেহের সঙ্গে ওই ঘাতকের মরদেহ এলাকায় আনার পর স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে উঠে। তারা ঘাতক মোখলেছের জানাজা ও লাশ দাফনে বাধা দিয়ে বিক্ষোভ করে। পরে পুলিশের হস্তক্ষেপে নিহতদের পরিবার ও স্থানীয়দের সঙ্গে সমঝোতা করে তার মরদেহ দাফন করা হয়।

এদিকে তিনজনের মরদেহ একসঙ্গে এলাকায় আনার পর তাদের আত্মীয়-স্বজনরা কান্নায় ভেঙে পড়ে। এসময় এলাকায় এক শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়। তাদের জানাজায় এলাকার সর্বস্তরের লোকজন অংশ নেয়।

অন্যদিকে ওই ঘটনায় বৃহস্পতিবার সকালে দেবিদ্বার থানায় পৃথক দুইটি মামলা হয়েছে। দেবিদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে নিহত নাজমা বেগমের ছোট ভাই মো. রুবেল হোসেন বাদী হয়ে জনতার হাতে গণপিটুনিতে নিহত মো. মোখলেছুর রহমানকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। অপরদিকে ঘাতক মোখলেছুর রহমানের স্ত্রী মো. রাবেয়া বেগম বাদী হয়ে তার স্বামীকে পিটিয়ে হত্যার ঘটনায় রাধানগর গ্রামের অজ্ঞাতনামা ১৫০০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দুটি অধিকতর তদন্ত ও হত্যাকাণ্ডে মূল রহস্য উদঘাটনের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুমিল্লাকে হস্তান্তর করার কথা রয়েছে।

ওই ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘাতকের বাড়িতে হামলার আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। সন্ধ্যায় কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, ওই হামলার সময় আহত হয়ে যারা এখনও হাসপাতালে রয়েছেন তাদেরকে পুলিশের পক্ষ থেকে সহায়তা করার পাশাপাশি বুধবার থেকে নিহতের পরিবারের সদস্যদের খাবারের ব্যবস্থা করা হয়েছে।

এর আগে গত বুধবার সকাল ১০টায় দেবিদ্বার উপজেলার রাধানগর গ্রামে রিকশাচালক মোখলেছুর রহমান ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নাজমা বেগম, আনোয়ারা বেগম আনু ও শিশু আবু হানিফকে কুপিয়ে হত্যা করে। এ সময় আহত হন আরও অন্তত পাঁচজন। পরে স্থানীয় লোকজন গণপিটুনি দিয়ে ঘাতক মোখলেছকে হত্যা করে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net