মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫৩

লঞ্চঘাট যাত্রী ছাউনি দখল করে চায়ের দোকান-নিশ্চুপ বিসিসি

লঞ্চঘাট যাত্রী ছাউনি দখল করে চায়ের দোকান-নিশ্চুপ বিসিসি

dynamic-sidebar

হাওলাদার মোঃ তুফান।। বরিশাল লঞ্চঘাট ভূমি অফিসের পাশে বিসিসির যাত্রী ছাউনি দখল করে চলছে দোয়ের দোকান। সেখানে প্রতিদিন থাকে শত শত সাধারন মানুষের আনাগোনা থাকে। বরিশাল নগরীর বেশিরভাগ গণপরিবহনের যাত্রা শুরু ও শেষ হয় লঞ্চঘাট থেকে। তাই যাত্রীদের সুবিধার্থে লঞ্চঘাট এলাকায় রয়েছে মাত্র ১টি যাত্রী ছাউনি। যাত্রীদের বসা বা বিশ্রামের জন্য তৈরি হলেও এখন দখল করে চা দোকান দিয়ে বসে আছে ৯নং ওয়ার্ডের বাসিন্দা মরন। এগুলো দেখেও না দেখার ভান করছেন বিসিসি আরাই শাখার মোস্তাফিজুর রহমান (বাবু)। অভিযোগ উঠেছে যাত্রী ছাউনির নিচে চলছে চায়ের দোকানের আড়ালে চলছে মাদক ব্যবসায়ীদের আড্ডা আবার চলছে মাদক ব্যবসা । এদিকে সূত্র জানায়, মরন মহানগর আওয়ামী লীগের এক নেতার নাম ব্যবহার করে লঞ্চঘাট এলাকায় ত্রাসের রাজ্যত্ব তৈরি করছে।
তবে লঞ্চঘাট এলাকায় বাস না ঢুকতে পারলেও থাকে ৩ চাকার যানবাহন। একটি সূত্র জানায়, মরন নিজেকে সরকার দলীয় লোক বলে পরিচয় দেয়,, ক্ষমতার দাপট দেখিয়ে চালাচ্ছে দখল মিশন। আর দুর্ভোগে পড়ছে পথচারী ও যাত্রীরা। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, এসব ফুটপাতসহ যাত্রী নিয়ন্ত্রণকারী চাঁদাবাজরা প্রশাসনের সহায়তায় ক্ষমতাশীল রাজনৈতিক দলের নেতাদের ব্যবহার করে টাকা নেয়। তাদের নির্ধারিত লোকেরা ফুটপাতের নিজ নিজ পছন্দের জায়গা দখল করে নিজেদের কাজ হাসিল করে। এদিকে চা দোকান মরনের কাছে এ বিষয় জানতে চাইলে তিনি বলেন, এখানে ব্যবসা করা ঠিক না। তবে আমি না করলে আরেকজন করবে। এটি দখল হয়েই থাকবে। যদি দখলমুক্ত করতে হয়, তাহলে যারা চাঁদা নিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন। তবে এতে করে অসহায় সাধারন পথচারিরা। মামুন নামে পথচারি জানায়, আমার লোক আসবে তাই আমি যাত্রী ছাউনিতে বসে আছি। কিন্তু এখানে বসলে নাকি চা দোকান থেকে কিছু কিনতে হবে। না কিনলে বসতে পারবো না। তবে জানা যায়, বিসিসির কিছু অসাধু কর্মকর্তারা প্রতিমাসে নিচ্ছে ২/৩ হাজার টাকা চাদাঁ। কিন্তু মরনের দখল করা যাত্রী ছাউনি দখল মূক্ত হবে কি? এমনটি প্রশ্ন সাধারন পথচারিদের
। এ বিষয় বিসিসির নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান বলেন, যদি কেউ যাত্রী ছাউনি দখল করে রাখে বা দোকান দেয় তা হলে বিসিসির পক্ষ থেকে তার বিরুদ্ধে আইন কানুন ব্যবস্থা গ্রহন করা হবে। এবিষয় আরাই শাখার কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বাবু জানায়, যাত্রী ছাউনি দখল একাধীকবার চায়ের দোকান দেন মরন আমরা একাধীক বার ঐ দোকান উচ্ছেদ করেছি। তবে যদি আবার যাত্রী ছাউনি দখল করে দোকান দেয় তা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net