বরিশাল: ‘বিশ্ব বিবেক জাগ্রত হও’ এই স্লোগানকে সামনে রেখে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে বরিশালে পৃথকভাবে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নগরের বান্দরোডে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা বরিশাল মহানগর, জেলা ও সদর উপজেলার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
সংগঠনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুব মোরসেদ শামীমের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- বরিশাল মহানগর সভাপতি বিসিসি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর কহিনুর বেগম, দৈনিক পরিবর্তন পত্রিকার প্রকাশক ও সম্পাদক সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, মো. জামাল উদ্দিনসহ সংগঠনের নেতারা।
অপরদিকে বেলা ১২টায় একই দাবিতে নগরের সদর রোডস্থ অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন কর্মূসচি পালন করে বাংলাদেশ মানবাধিকার কমিশনের বরিশাল মহানগর শাখা।
মানববন্ধনে আবু মাসুম ফয়সালের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক কাজী আল মামুন, এম আর প্রিন্স প্রমুখ।
মানবন্ধনে বক্তরা অবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধসহ সব নির্যাতিত রোহিঙ্গাদের অধিকার ফিরিয়ে দওয়ার আহ্বান জানান।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply