শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৩৫

শিরোনাম :

বরিশালে ৩ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

dynamic-sidebar

নিজস্ব  প্রতিনিধি ॥ বরিশালের বাকেরগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে তাদের আটক করে বাকেরগঞ্জ থানা পুলিশ।

থানা সূত্রে জানাগেছে, বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম এর নেতৃত্বে দুধল ইউনিয়নের কৃষ্ণকাঠি গ্রামের আইউব গাজী (৬০)’র ঘরে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

এসময় আইয়ুব গাজীসহ তার স্ত্রী নিলুফা (৪৫)কে আটক করা হয়। আউয়ুব গাজী ওই এলাকার মৃত কাসেম গাজীর পুত্র। বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, গতকাল সন্ধ্যার পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান তিনি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে অভিযানে আরও উপস্থিত ছিলেন এসআই মমিন, হাবিবুর রহমান, এএসআই ফারুক, সুধন ও সুশান্ত। স্থানীয়রা জানান, বিগত দিনের তুলনায় বাকেরগঞ্জ থানা পুলিশের এটিই সবচেয়ে বড় সফল অভিযান। এর পূর্বে কখনও বাকেরগঞ্জ থানা পুলিশ এতবড় মাদকের চালান উদ্ধার করতে পারেনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net