, ,

শিরোনাম :
নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা বরিশালে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল সংসার টিকিয়ে রাখতে স্বামীর পা ধরে কান্নাকাটি, তালাক ঠেকাতে পারলেন না ইতি
বরিশালে অগ্নিকাণ্ডে, কোটি টাকার ক্ষয়ক্ষতি

বরিশালে অগ্নিকাণ্ডে, কোটি টাকার ক্ষয়ক্ষতি

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল নগরীর সদর রোডে আগুনে পুড়ে গেছে চারটি বসত ঘর। এতে প্রায় কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।

আজ শুক্রবার ১২ জুলাই সকাল পৌনে ৮টার দিকে নগরীর সদর রোডের অনামী লেনে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ অশোক দাস জানান, আগুনে তাদের প্রায় সবকিছু পুড়ে গেছে। মেয়ের বিয়ের হওয়ার কথা ছিলো ৫ আগস্ট। বিয়ের অনুষ্ঠানের জন্য আগে থেকে প্রস্তুতি নেয়া হয়েছিল। সে কারণে ক্ষতির পরিমাণটা তুলনায় বেশি হয়েছে।

দমকল বাহিনী আসার পূর্বে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পুড়ে যাওয়া ঘরগুলোর মধ্যে তিনটিতে ভাড়াটিয়ারা বসবাস করেন আর একটিতে মালিক ডা: মোস্তাক ডালি থাকেন।

ফায়ার সার্ভিস জানায়, ৬টি ইউনিট চেষ্টা চালিয়ে ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনের উৎস তদন্ত করে দেখার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net