বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৩৫

বরিশাল দক্ষিন জেলা বিএনপি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কারা মুক্তি দিবস পালন করেছে।

বরিশাল দক্ষিন জেলা বিএনপি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কারা মুক্তি দিবস পালন করেছে।

dynamic-sidebar

শামীম আহমেদ :বরিশাল দক্ষিন জেলা বিএনপির সভাপতি আলহাজ এবায়েদুল হক চাঁন বলেন আমার দেশের সার্ব ভৌমত্ব যদি না থাকে তাহলে মুক্তিযুদ্বের চেতনা গলায় ঝুলিয়ে বড় বড় কথা বলে লাভ কি?
রোহিঙ্গার ঘটনায় বার্মার বিমান আমার দেশের আকাশ সিমানা সতেরো বার লংগন করার পরও আমাদের ৯৩% পাসেন্ট না ভোটের অবৈধ সরকার একবারের জন্য প্রতিবাদ করতে সাহস পায়নি।

আজ বিকালে জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে বিএনপি চেয়ারপারর্সন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১০ম কারা মুক্তি দিবস উপলক্ষে দক্ষিন জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভার সভাপতির বক্তৃতায় তিনি একথাগুলো বলেন।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন দক্ষিন জেলা বিএনপি সাধারন সম্পাদক এ্যাড. আবুল কালাম শাহিন,কেন্দ্রীয় ড্যাব নেতা ডাঃ শহীদ হাসান,কোতয়ালী বিএনপি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন লাবু,জেলা বিএনপি নেতা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এ্যাড. নাজিম উদ্দিন পান্না,কোতয়ালী বিএনপি সাংগঠনিক সম্পাদক আলহাজ মন্টু খা, বাখেরগঞ্জ উপজেলা বিএনপি সাধারন সম্পাক নাসির হাওলাদার,পৌর বিএনপি সভাপতি নাসির জমাদ্দার,বাবুগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি ইসরাত হোসেন কচি।

আলোচনা সভার সভাপতি এবায়েদুল হক চাঁন জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের আরো বলেন দেশনেন্ত্রী আগামী জাতীয় সংসদ নির্বাচন সহায়ক সরকারের অধিনে নির্বাচন দেয়ার দাবী ও গনতন্ত্র উদ্বারের জন্য যে কর্মসূচি দেবেন জেলা বিএনপির সকলস্থরের নেতা-কর্মীরা কঠোরভাবে পালন করার জন্য উদ্বাত্ত আহবান জানান।

আলোচনা সভায় জেলার বিভিন্ন উপজেলা ও থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net