, ,

শিরোনাম :
নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা বরিশালে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল সংসার টিকিয়ে রাখতে স্বামীর পা ধরে কান্নাকাটি, তালাক ঠেকাতে পারলেন না ইতি
বরিশাল কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

বরিশাল কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

dynamic-sidebar

শামীম আহমেদ ॥ বরিশাল কোতয়ালী মডেল থানায় মাসিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন বিষয়ক স্থানীয় জন প্রতিনিধি, সুধি সমাজ সহ বিভিন্ন শ্রেণী পেশার নাগরীকদের নিয়ে মাসিক ওপেন হাউজ ডে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ১৩ জুলাই সকাল থেকে দুপুর পর্যন্ত কোতয়ালী মডেল থানা কম্পাউন্ড চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনা সহ সকলের সুপারিশমূলক বক্তব্য, অভিযোগ সহ নগরীর মাদক নির্মূলের বিষয়ে সকলেই ছিল স্বোচ্ছার।
কোতয়ালী মডেল থানা সহকারী উপ-পুলিশ কমিশনার (এসি) মোঃ রাসেলের সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ শাহাবুদ্দিন খান (পিপিএম বার)।

বিশেষ অতিথি ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূইয়া, বরিশাল বিসিসি সংরক্ষিত প্যানেল মেয়র আয়শা তৌহিদা লুনা, ওয়ার্ড কাউন্সিলর গাজী আখতারুজ্জামান হিরু, ওয়ার্ড কাউন্সিলর মজিবর রহমান,ওয়ার্ড কাউন্সিলর হুমাউন কবীর, ওয়ার্ড কাউন্সিলর মোল্লা সাইদুর রহমান সহ নগরীর বিভিন্ন স্থান থেকে আসা সুধি সমাজের ব্যাক্তিরা নিজ নিজ ভাবে বক্তব্য রাখেন।

পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান (পিপিএম বার) এসময় বলেন, নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা এলাকাগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা বাহিনীকে কাজে লাগানো হবে।

তিনি আরো বলেন শুধু প্রশাসনের উপর চেয়ে থাকলে চলবে না। তাদেরকে নিজস্ব এলাকা থেকে স্থানীয় জন প্রতিনিধি সহ এলাকাবাসী আন্তরিকভাবে সহযোগীতায় এগিয়ে আসে তাহলে অপরাধ নিমূর্ল করা শুধু সময়ের ব্যাপার।

তিনি আশা প্রকাশ করে বলেন সামনের দিনগুলোতে জন প্রতিনিধি সহ এলাকাবাসী যেকোন অপরাধ দমনে প্রশাসনকে তারা আন্তরিকভাবে সহযোগীতা করবে।
এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর কাজে কোন ধরনের গাফলিতির অভিযোগ আসলে তাকেও প্রশ্নের মুখামুখি হতে হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net