বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:০৭

শিরোনাম :
বরিশালে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় দায়েরকৃত মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদন্ড

বরিশালে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় দায়েরকৃত মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদন্ড

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার:বরিশালে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় দায়েরকৃত মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। আজ সোমবার বরিশালের সিনিয়র জেলা ও দায়েরো জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলো যশোরের শিয়ালঘোনা এলাকার ফজেল ঢালীর ছেলে আকতার উল ইসলাম ঢালী ও বরিশাল নগরের কাটপট্রি এলাকার মৃত তোতা কাজীর ছেলে মিরাজ কাজী। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ফারুক হোসেন। আদালত ও মামলা সূত্রে জানাগেছে, ২০১৫ সালের ২৮ এপ্রিল বরিশাল নগরের বাংলাদেশ ব্যংকের কার্যাটলয় সংলগ্ন এলাকায় অভিযান চালায় র‌্যাব-৮ এর একটি অভিযানিক দল। অভিযানে আটকের পর তল্লাশী চালিয়ে আকতার উল ইসলাম ঢালীর কাছ থেকে ১৫০ বোতল ও মিরাজ কাজীর কাছ থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় পরের দিন র‌্যাব-৮ এর ডিএডি এইচএম বেলাল কোতোয়ালি মডেল থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন। থানার এসআই আ. মান্নান একই বছরের ২০ জুন আদালতে চার্জশিট দাখিল করেন । আদালত ৯ জনের সাক্ষ্যগ্রহন শেষে প্রত্যেককে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net